মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
দেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী সূচকের বড় পতনে লেনদেন শেষ কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
advertisement
খেলাধুলা

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : একাদশে তিন পরিবর্তন নিয়ে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সাকিব বাহিনীর।

আফগানদের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোববার (৩ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বিকেল সাড়ে তিনটায় মুখোমুখি হবে বাংলাদেশ।

এই ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে শামীম হাসান পাটোয়ারির। একাদশে ফিরেছেন আফিফ হোসেন ও হাসান মাহমুদ। একাদশের বাইরে ছিটকে গেছেন তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী হাসান ও মুস্তাফিজুর রহমান।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শনিবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘আমাদের সব মনযোগ এখন এই ম্যাচের (আফগান ম্যাচ) দিকে। ম্যাচটি অবশ্যই জিততে হবে। দুর্ভাগ্যবশত প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। খেলোয়াড়রা নিজেদের মেলে ধরতে পারেনি। তবে, আশা রাখছি আফগানিস্তানের সঙ্গে নিজেদের সেরাটা দিয়ে খেলবে সবাই।’

সাম্প্রতিক ফর্ম বিবেচনায় বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকলেও সাকিবের দলকে সমীহ করছেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদী। তিনি বলেন, ‘আমরা আগের চেয়ে ভালো দল। গত দুই বছর ধরে একসঙ্গে খেলছি। অতীতে আমরা যা করেছি, তার চেয়ে আমাদের পারফরম্যান্স ভালো হবে। এর মানে আপনি বলতে পারবেন না যে বাংলাদেশ ভালো দল নয়। যে দল দিনশেষে ইতিবাচক ক্রিকেট খেলতে পারবে, তারাই জয়ী হবে।’

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, শামীম হোসেন, আফিফ হোসেন মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমত উল্লাহ শাহিদী, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, গুলবাদিন নাইব, রশিদ খান, মুজিব উর রহমান, ফজল হক ফারুকী

সর্বশেষ পাওয়া সংবাদ