বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
খেলাধুলা

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : ২০২২ কাতার বিশ্বকাপ শেষ হওয়ার আট মাস পর শুরু হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি। সেপ্টেম্বর থেকেই শুরু হবে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্ব। বিশ্বকাপ বাছাইয়ের জন্য গত ১৯ আগস্ট ব্রাজিল দল ঘোষণা করলেও এতদিন দল ঘোষণা করেনি আর্জেন্টিনা। অবশেষে বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিশ্বকাপ বাছাইয়ের জন্য দল ঘোষণা করেছে।

বিশ্বকাপ বাছাইয়ের জন্য দলের অভিজ্ঞ এবং তারকা ফুটবলারদের নিয়ে শক্তিশালী দল ঘোষণা করেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেয়া মেসিসহ দলে রয়েছেন ডি মারিয়া, মার্টিনেজ, ডি পলের মতো তারকা ফুটবলাররা।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের নিজেদের প্রথম ম্যাচ ইকুয়েডরের বিপক্ষে। আগামী ৮ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় মুখোমুখি হবে এই দুই দল। আর্জেন্টিনার মাঠ বুয়েনস এইরেসের স্তাদিও মনুমেন্তালে অনুষ্ঠিত হবে ম্যাচটি। চার দিন পর ১৩ সেপ্টেম্বর বলিভিয়ার মুখোমুখি হবে স্কালোনির শিষ্যরা। লা পাজের হার্নান্দো সাইলস স্টেডিয়াম আর্জেন্টিনাকে আতিথেয়তা দিবে বলিভিয়া।

আর্জেন্টিনা দল : লুকাস বেলট্রেন, নিকোলাস গঞ্জালেস, জুয়ান মুসো, লাউতারো মার্টিনেজ, অ্যাঞ্জেল কোরেয়া, রদ্রিগো ডি পল, নাহুয়েল মলিনা, জার্মান পাজেলা, গুইদো রড্রিগুয়েজ, গঞ্জালো মন্টিয়েল, জুয়ান ফয়েথ, মার্কোস সেনেসি, এমিলিয়ানো মার্টিনেজ, ফাকুন্দো বুনানোতে, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জুলিয়ান আলভারেজ, আলেজান্দ্রো গার্নাচো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস তাগলিয়াফিকো, এজুকুয়েল পালাসিও, ওয়াল্টার বেনিতেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, নিকোলাস ওতামেন্দি, লিওনেল মেসি, ফ্রাঙ্কো আরমানি, অ্যালেন ভেলাস্কো, ব্রুনো জাপেল্লি, থিয়াগো আলমাদা, লুকাস এসকিউবেল।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ