সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
দেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী সূচকের বড় পতনে লেনদেন শেষ কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
advertisement
খেলাধুলা

“পোলার আইসক্রীম ২৮তম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৩” -এর উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত “পোলার আইসক্রীম ২৮তম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৩”-এর উদ্বোধনী অনুষ্ঠান ২৯ আগষ্ট, ২০২৩ মঙ্গলবার দুপুর ১২:০০ ঘটিকায় পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

ঢাকা আইসক্রীম ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব শাহ মাসুদ ইমাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান কোহিনুর।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের সহ সভাপতি জনাব গোলাম হাবীব, ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক মো: সেলিম মিয়া বাবু, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঢাকা আইসক্রীম ইন্ডাষ্ট্রিজ লিমিটেড- এর হেড অব মার্কেটিং জনাব আবদুল্লাহ আল মামুন সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলা বালক বিভাগের বিসিআইসি কলেজ বনাম সাউথ ব্রীজ স্কুলের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় বিসিআইসি কলেজ ০৩-০২ গোলে সাউথ ব্রীজ স্কুলকে পরাজিত করে।

এছাড়াও নিম্নবর্ণিত খেলাগুলো অনুষ্ঠিত হয়

বালক বিভাগ:

বালক বিভাগের খেলাগুলো শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

১) সকাল ৮.০০ টায় অনুষ্ঠিত খেলায় মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ ২১-০৯ গোলে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ০৯-০২ গোলে এগিয়ে ছিল।

২) সকাল ৯.১৫ টায় অনুষ্ঠিত খেলায় উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ ১০-০২ গোলে নৌবাহীনি কলেজকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ০৮-০১ গোলে এগিয়ে ছিল।

৩) সকাল ১০.৩০ টায় অনুষ্ঠিত খেলায় শহীদ পুলিশ স্মৃতি কলেজ ২৬-০২ গোলে জুভেনাইল ইংলিশ মিডিয়াম স্কুলকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৩-০০ গোলে এগিয়ে ছিল।

৪) সকাল ১১.৪৫ টায় অনুষ্ঠিত খেলায় স্কলাস্টিকা, উত্তরা ২২-০৮ গোলে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১১-০২ গোলে এগিয়ে ছিল।

৫) দুপুর ০২.০০ টায় অনুষ্ঠিত খেলায় সানিডেইল ২৯-০১ গোলে হীড ইন্টারন্যাশনাল স্কুলকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ২৩-০০ গোলে এগিয়ে ছিল।

৬) দুপুর ০৩.১৫ টায় অনুষ্ঠিত খেলায় নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয় ২৮-০৩ গোলে ধানমন্ডি টিউটোরিয়ালকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১২-০১ গোলে এগিয়ে ছিল।

বালিকা বিভাগ:
বালিকা বিভাগের খেলাগুলো শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

১) সকাল ৮.০০ টায় অনুষ্ঠিত খেলায় আইডিয়াল স্কুল, মতিঝিল ০৬-০০ গোলে আইডিয়াল স্কুল, বনশ্রীকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ০২-০০ গোলে এগিয়ে ছিল।

২) সকাল ৯.০০ টায় অনুষ্ঠিত খেলায় নৌবাহীনি কলেজ ০৩-০২ গোলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ০৩-০০ গোলে এগিয়ে ছিল।

৩) সকাল ১১.০০ টায় অনুষ্ঠিত খেলায় সানিডেইল ২৫-০২ গোলে সিদ্বেশরী উচ্চ বালিকা বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ২৫-০২ গোলে এগিয়ে ছিল।

৪) দুপুর ০১.০০ টায় অনুষ্ঠিত খেলায় শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজ ১৫-০৩ গোলে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ০৮-০১ গোলে এগিয়ে ছিল।

৫) দুপুর ০২.০০ টায় অনুষ্ঠিত খেলায় স্কলাস্টিকা, উত্তরা ১৬-০০ গোলে ধানমন্ডি টিউটোরিয়ালকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ০৬-০০ গোলে এগিয়ে ছিল।

৬) বিকাল ০৩.০০ টায় অনুষ্ঠিত খেলায় ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ ২৯-০১ গোলে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৭-০০ গোলে এগিয়ে ছিল।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ