রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই শুরু আজ, দেখে নিন সময়সূচি

স্পোর্টস ডেস্ক: বুধবার (৩০ আগস্ট) থেকে পাকিস্তান ও শ্রীলংকায় যৌথভাবে শুরু হচ্ছে এশিয়া কাপের ১৬তম আসর। এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তান। রাজনৈতিক কারনে পাকিস্তান সফরে ভারত রাজি না হওয়ায় ‘হাইব্রিড মডেলে’ যৌথভাবে এশিয়া কাপ আয়োজন করবে পাকিস্তান-শ্রীলংকা।

টুর্নামেন্টে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরমধ্যে পাকিস্তানের মাটিতে ৪টি ও শ্রীলংকার মাটিতে হবে ৯টি ম্যাচ।

গ্রুপ পর্বে ৬টি ম্যাচের মধ্যে ৩টি ও সুপার ফোরের ১টি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। পাকিস্তানের দুই ভেন্যু মুলতান ও লাহোর এবং শ্রীলংকার দুই ভেন্যু ক্যান্ডি ও কলম্বোতে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৭ সেপ্টেম্বর কলম্বোতে অনুষ্ঠিত হবে ফাইনাল।

গ্রুপ ‘এ’ তে পাকিস্তানের সাথে থাকছে ভারত ও নেপাল। গ্রুপ ‘বি’ তে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান ও বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করবে। সুপার ফোরের শীর্ষ দু’টি দল ফাইনাল খেলবে।

পাকিস্তানের মুলতান ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে নেপাল ও পাকিস্তান। তবে এর আগেই হবে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে বেশ কিছু চমক রাখছে দ্য গ্রিন ম্যানরা।

যা যা থাকছে উদ্বোধনী অনুষ্ঠানে :

উদ্বোধনী অনুষ্ঠানে উপমহাদেশের বিখ্যাত সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমান পারফর্ম করবেন। পাকিস্তানের খ্যাতিমান শিল্পী আতিফ আসলামও গান গাইবেন। এ ছাড়াও এশিয়ান ট্র্যাডিশনাল মিউজিক ও নৃত্য পরিবেশনা থাকবে। সবশেষে থাকবে আতশবাজির ঝলকানি।

এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখা যাবে ভারতের স্টার স্পোর্টস চ্যানেলে। এ ছাড়া বাংলাদেশের টি-স্পোর্টসেও বিশেষ এই আয়োজন দেখা যাবে।

এশিয়া কাপের সূচি :

গ্রুপ পর্ব :
৩০ আগস্ট : পাকিস্তান-নেপাল, মুলতান
৩১ আগস্ট : বাংলাদেশ-শ্রীলংকা, ক্যান্ডি
২ সেপ্টেম্বর : পাকিস্তান-ভারত, ক্যান্ডি
৩ সেপ্টেম্বর : বাংলাদেশ-আফগানিস্তান, লাহোর
৪ সেপ্টেম্বর : ভারত-নেপাল, ক্যান্ডি
৫ সেপ্টেম্বর : আফগানিস্তান-শ্রীলংকা, লাহোর

সুপার ফোর :
৬ সেপ্টেম্বর : এ১-বি২, লাহোর
৯ সেপ্টেম্বর : বি১-বি২, কলম্বো
১০ সেপ্টেম্বর : এ১-এ২, কলম্বো
১২ সেপ্টেম্বর : এ২-বি১, কলম্বো
১৪ সেপ্টেম্বর : এ১-বি১, কলম্বো
১৫ সেপ্টেম্বর : এ২-বি২, কলম্বো

ফাইনাল :
১৭ সেপ্টেম্বর : ফাইনাল, কলম্বো

সর্বশেষ পাওয়া সংবাদ