মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন বিয়ে করলেন মিষ্টি জান্নাত চোরাচালান-মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ময়মনসিংহে অটোরিকশাচালক হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
খেলাধুলা

ইউএসএ টি-টেনে প্রথম চ্যাম্পিয়ন টেক্সাস

স্পোর্টস ডেস্ক: জনাথন কার্টারের ঝড়ো ব্যাটিংয়ে ৯২ রানের লড়াকু সংগ্রহ পায় নিউ ইয়রর্ক ওয়ারিয়র্স। মোহাম্মদ হাফিজের দুর্দান্ত ইনিংসে টেক্সাচ চার্জাসের ইনিংসও থামে ঠিক ৯২ রানে। টানটান উত্তেজনার ম্যাচ শেষ পর্যন্ত গড়ায় সুপার ওভারে। এখানে আগে ব্যাটিং করে ১৫ রান করে টেক্সাস। সেটা তাড়া করতে গিয়ে ১৩ রানে থামে নিউইয়র্ক।

গতকাল যুক্তরাষ্ট্রের মাস্টার্স টি-টেন টুর্নামেন্টের ফাইনালে নিউ ইয়র্কে সুপার ওভারে ২ রানে হারিয়েছে টেক্সাস। এই জয়ে আসরের প্রথম সংস্করণের চ্যাম্পিয়ন হলো দলটি। সুপার ওভারে আগে ব্যাটিং করতে নেমে ডাংক ও মুক্তার আহমেদের একটি করে ছক্কায় ১ উইকেট হারিয়ে ১৫ রান করে টেক্সাস। জবাবে প্রথম দুই বলে ৫ রান তুললেও পরের ৩ বলে ২ রানের বেশি তুলতে না পারলে ম্যাচ থিকে ছিটকে যায় নিউ ইয়র্ক। ফলে শেষ বলে ছক্কা হাঁকালেও হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

এর আগে মূল খেলায় নিউ ইয়র্কের দেওয়া ৯৩ রান তাড়া করতে নেমে শুরুতেই মুক্তার আহমেদকে হারায় টেক্সাস। এরপর ৪৬ রানের জুটি গড়েন বেন ডাংক ও হাফিজ। ডাংক করেন ১২ বলে ২০ আর হাফিজের ব্যাট থেকে আসে ১৭ বলে ৪৬ রাব। দলীয় ৫৯ রানে এই জুটি ভাঙার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে টেক্সাসের ব্যাটিং লাইনআপ। এতে দুই বল বাকি থাকতে স্কোরকার্ডে সমতা আনলেও টানা দুই বলে উইকেট হারিয়ে ড্র করে টেক্সাস।

এদিন টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শূন্য রানে কামরান আকমলকে হারায় নিউ ইয়র্ক। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে দলটি। শেষদিকে কার্টারের ১৭ বলে ৩৯ রানের ঝড়ে ৯২ রানের লড়াকু পুঁজি পায় তারা। এছাড়া ১২ বলে ১৮ রানে ওপেনার তিলকরত্নে দিলশান। টেক্সাসের হয়ে ৩ উইকেট নেন এহসান আদিল।

সর্বশেষ পাওয়া সংবাদ