বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
খেলাধুলা

এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল টাইগাররা

স্পোর্টস ডেস্ক : আগামী ৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশে। এর আগে আজ রোববার (২৭ আগস্ট) দুপুর ১২টা ৫৫ মিনিটে শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছেড়েছেন ক্রিকেটাররা।

এশিয়া কাপের উদ্দেশে দেশ ছাড়ার আগে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে গত দুই সপ্তাহ চলেছে ক্রিকেটারদের অনুশীলন। স্কিল ট্রেনিংয়ের পাশাপাশি ফিটনেস ট্রেনিংয়ের ওপর নজর দিয়েছেন মুশফিক-তাসকিনরা। এর আগে তিনবার এশিয়া কাপের ফাইনাল খেললেও এবার শিরোপা বন্ধ্যাত্ব কাটাতে মরিয়া সাকিবের দল। অন্তত দেশ ছাড়ার আগে তেমন বার্তাই দিয়ে গেলেন পেসার তাসকিন আহমেদ।

image-130

এশিয়া কাপে নিজেদের লক্ষ্য জানিয়ে তাসকিন বলেন, ‘আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনালে খেলা। আমরা সেইভাবেই নিজেদের প্রস্তুত করেছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, যাতে আমরা ভালো করতে পারি। চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা তো আছেই, তবে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। সামনে যেহেতু বিশ্বকাপ আছে। সবাই নিজেদের সেরাটা দিতে পারলে যেকোনো কিছুই সম্ভব।’ৎ

বিশ্বকাপ নয় বাংলাদেশ দলের ভাবনাজুড়ে কেবলই এশিয়া কাপ। গতকাল শনিবার (২৬ আগস্ট) এশিয়া কাপের পূববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানান অধিনায়ক সাকিব আল হাসান।

সাকিব বলেন, ‘এখন সবকিছুতেই এশিয়া কাপের ভাবনা। আরও ছোট করে বলতে গেলে, আফগানিস্তান ও শ্রীলঙ্কা নিয়ে ভাবছি। বিশ্বকাপেরটা পরে ভাবা যাবে। দুটি আলাদা টুর্নামেন্ট। এশিয়া কাপে ভালো করলে বিশ্বকাপ ভালো হয়ে যাবে, এমনটা নয়। আবার এখানে খারাপ করলেও, পরবর্তী ধাপে খারাপ হয়ে যাবে না।’

শ্রীলঙ্কায় যাওয়ার পর ৩১ আগস্ট লঙ্কানদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে সাকিব আল হাসানের দল। ৩ সেপ্টেম্বর বাংলাদেশের পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। গ্রুপপর্ব পার হতে পারলে মিলবে সুপার ফোরের টিকিট। সুপার ফোরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৬ সেপ্টেম্বর থেকে।

এশিয়া কাপের জন্য ১৭ জনের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, নাঈম শেখ ও তানজিম হাসান সাকিব।

আরও পড়ুন:

অসুস্থ লিটন, দলের সঙ্গে যেতে পারছেন না শ্রীলঙ্কা

সৌদির আল নাসরে ম্যানসিটি লাপোর্তা

▐ সর্বশেষ পাওয়া সংবাদ