বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
খেলাধুলা

অসুস্থ লিটন, দলের সঙ্গে যেতে পারছেন না শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক : আগামী ৩০ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। ৩১ আগস্ট পাল্লেকেলেতে শ্রীলংকা বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ।

রোববার (২৭ আগস্ট) বেলা ১২টায় শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ ক্রিকেট দল। এই দলের সঙ্গে শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল লিটন দাসের। তবে অসুস্থতার কারণে দলের সঙ্গে যেতে পারছেন না ব্যাটসম্যান ও উইকেটরক্ষক লিটন দাস।

জানা গেছে, জ্বরে আক্রান্ত হয়েছেন লিটন। এই মুহূর্তে তিনি শ্রীলঙ্কায় না গেলেও সুস্থ হলেই দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে তার।

এর আগে এশিয়া কাপের জন্য শনিবার (২৬ আগস্ট) ছুটির দিনেও মাঠে অনুশীলন করেছেন লিটন। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠের নেটে বেশ কিছুক্ষণ অনুশীলনও করেছিলেন। তবে আজ দেশ ছাড়ার আগে জানা যায়, দলের সঙ্গে তিনি যাচ্ছেন না।

হাইব্রিড পদ্ধতিতে পাকিস্তান ও শ্রীলঙ্কায় বসবে এবারের আসর। ৩১ আগস্ট লঙ্কানদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে সাকিব আল হাসানের দল। ৩ সেপ্টেম্বর বাংলাদেশের পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। গ্রুপপর্ব পার হতে পারলে মিলবে সুপার ফোরের টিকিট। সুপার ফোরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৬ সেপ্টেম্বর থেকে।

আরও পড়ুন:

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

এশিয়া কাপের আগে বড় দুসংবাদ পেল শ্রীলঙ্কা

সর্বশেষ পাওয়া সংবাদ