রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোন সম্পর্ক নেই: অর্থমন্ত্রী বেস্ট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি অ্যাওয়ার্ড পেল আইপিডিসি আইসিএসবি কর্তৃক ‘বোর্ড লিডারশিপ’ সিপিডি প্রোগ্রাম অনুষ্ঠিত এবার দাম বাড়ল এলপিজির, সন্ধ্যা থেকে কার্যকর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ‘গোদের উপর বিষ ফোঁড়’ : বাংলাদেশ ন্যাপ সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন ইসলামী ব্যাংক ত্রিশাল শাখা স্থানান্তর পরীক্ষায় ‘নীরব বহিষ্কার’ অনুচ্ছেদ বাতিল করে ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তি নরসিংদীতে আদিয়াবাদ কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর সন্ত্রাসীদের হামলা যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান
খেলাধূলা

৩৬ বছর বয়সেই না ফেরার দেশে রেসলার ব্রাই ওয়াট

স্পোর্টস ডেস্ক : মাত্র ৩৬ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন যুক্তরাষ্ট্রের পেশাদার রেসলার ব্রাই ওয়াট। ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) একজন জনপ্রিয় রেসলার ছিলেন তিনি।

শুক্রবার (২৫ আগস্ট) ভোরে ওয়াটের মৃত্যু সংবাদটি নিশ্চিত করেন ডব্লিউডব্লিউই’র চিফ কনটেন্ট অফিসার ও হেড অব ক্রিয়েটিভ পল মাইকেল লেভেস্ক; রেসলিং দুনিয়ায় যিনি কি না ট্রিপল এইচ নামে খ্যাত।

গত কয়েক বছর ধরেই নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন ওয়াট। অসুস্থতার কারণে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে তিনি রেসলিং থেকেও ছিলেন দূরে।

প্রাথমিক অবস্থায় মৃত্যুর আসল কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এই রেসলার। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রেসলিং দুনিয়াজুড়ে।

ব্রাই ওয়াটের আসল নাম উইন্ডহাম রোটুন্ডা। তার বংশে তৃতীয় প্রজন্মের রেসলার ছিলেন তিনি। তার বাবা মাইক রোটুন্ডা ও নানা রবার্ট উইন্ডহাম (ব্ল্যাকজ্যাক মুলিগান) দুজনই ডব্লিউডব্লিউইর সাবেক রেসলার ছিলেন।

ট্রিপল এইচ নিজের টুইটারে দেওয়া টুইট বার্তায় জানান, ‘ডব্লিউডব্লিউই’র হল ফেইম মাইক রোটুন্ডা আমাকে ফোন করে নিশ্চিত করেছেন যে উইন্ডহাম রোটুন্ডা মারা গিয়েছেন। রেসলিং পরিবারের আজীবন সদস্য ছিলেন উইন্ডহ্যাম রোটুন্ডা। তাকে ব্রে ওয়াট নামেও অনেকে চিনত। আজ আচমকাই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ওর পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। সেই সঙ্গে আপনাদের কাছেও অনুরোধ করছি, এই কঠিন সময় ওর পরিবারের গোপনীয়তা বজায় রাখা হোক।’

২০০৯ সাল থেকে ডব্লিউডব্লিউইর সঙ্গে ছিলেন ওয়াট। ২০২১ সালে অপ্রত্যাশিতভাবে তার সঙ্গে চুক্তি বাতিল করেছিল ডব্লিউডব্লিউই কর্তৃপক্ষ। তবে ২০২২ সালের অক্টোবরে এক্সট্রিম রুলসের মধ্যে দিয়ে আবার ফিরে আসেন এই রেসলার।

এই সম্পর্কিত আরো

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোন সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

বেস্ট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি অ্যাওয়ার্ড পেল আইপিডিসি

আইসিএসবি কর্তৃক ‘বোর্ড লিডারশিপ’ সিপিডি প্রোগ্রাম অনুষ্ঠিত

এবার দাম বাড়ল এলপিজির, সন্ধ্যা থেকে কার্যকর

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ‘গোদের উপর বিষ ফোঁড়’ : বাংলাদেশ ন্যাপ

সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

ইসলামী ব্যাংক ত্রিশাল শাখা স্থানান্তর

পরীক্ষায় ‘নীরব বহিষ্কার’ অনুচ্ছেদ বাতিল করে ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তি

নরসিংদীতে আদিয়াবাদ কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর সন্ত্রাসীদের হামলা

যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান