রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোন সম্পর্ক নেই: অর্থমন্ত্রী বেস্ট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি অ্যাওয়ার্ড পেল আইপিডিসি আইসিএসবি কর্তৃক ‘বোর্ড লিডারশিপ’ সিপিডি প্রোগ্রাম অনুষ্ঠিত এবার দাম বাড়ল এলপিজির, সন্ধ্যা থেকে কার্যকর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ‘গোদের উপর বিষ ফোঁড়’ : বাংলাদেশ ন্যাপ সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন ইসলামী ব্যাংক ত্রিশাল শাখা স্থানান্তর পরীক্ষায় ‘নীরব বহিষ্কার’ অনুচ্ছেদ বাতিল করে ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তি নরসিংদীতে আদিয়াবাদ কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর সন্ত্রাসীদের হামলা যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান
খেলাধূলা

সৌরভের তালিকায় বিশ্বকাপে ১৫ জনের দল 

স্পোর্টস ডেস্ক: সৌরভ গাঙ্গুলি ভারতের সফলতম অধিনায়কের একজন। ভারতীয় ক্রিকেটের ‘দাদা’ একসময় তুলে এনেছিলেন যুবরাজ সিং, আশিষ নেহরা, জহির খান, অজিত আগারকারদের মত তরুণ খেলোয়াড়দের। তবে, নিজের পছন্দের বিশ্বকাপ স্কোয়াডে তরুণদের তুলনায় অভিজ্ঞদেরই বেশি প্রাধান্য দিয়েছেন তিনি।

দল নিয়ে খুব একটা পরীক্ষাও চালাতে হয়নি সাবেক অধিনায়ক ও বোর্ড সভাপতিকে। এশিয়া কাপের জন্যে ঘোষিত ভারত দল থেকে তিন জনকে বাদ দিয়েছেন তিনি। সৌরভের মতে, বাকিরা বিশ্বকাপে খেলার জন্যে যোগ্য। তিন জন স্ট্যান্ড বাই ক্রিকেটারকেও রেখেছেন ‘দাদা’। ১৫ জনের কেউ চোট পেলে তাদেরকে দলে নেওয়া যেতে পারে।

সৌরভের দল পরিকল্পনা থেকে বাদ পড়েছেন তিলক ভার্মা, প্রাসিধ কৃষ্ণা এবং স্যাঞ্জু স্যামসন। প্রথম জন এখনও তরুণ। মাত্রই জাতীয় দলে সুযোগ পেয়েছেন। সেটাও টি-টোয়েন্টি ফরম্যাটে। বাকি দুজন সুযোগ পেলেও এখনও নিজেকে প্রমাণ করতে পারেননি। অবশ্য তিলক, প্রসিধ কৃষ্ণা এবং ইউজবেন্দ্র চাহালকে নিয়ে গঠন করেছেন স্ট্যান্ডবাই। বিশ্বকাপ চলাকালে কোনও ব্যাটার চোট পেলে তার জায়গায় আনা হবে তিলককে। তেমনই কোনও পেস বোলার চোট পেলে দলে ঢুকবেন প্রসিধ। স্পিনারদের কেউ চোট পেলে সুযোগ পাবেন চাহাল।

Imported from WordPress: india-4-20230826074259.jpg

সৌরভের গাঙ্গুলির ভারতের বিশ্বকাপ ১৫ জনের দল 

রোহিত শর্মা, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, শুভমান গিল, সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ় এবং কুলদীপ যাদব।

উল্লেখ্য, গত সোমবার এশিয়া কাপের দল ঘোষণা করে ভারতের ক্রিকেট বোর্ড। এর আগে নয়াদিল্লিতে বিসিসিআইয়ের নির্বাচক কমিটি বৈঠকে বসে। সেখানে পাঁচ নির্বাচক ছাড়াও উপস্থিত ছিলেন দলের কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা। চোট পাওয়া ক্রিকেটারদের শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করা হয় সেই বৈঠকে। পরে সাংবাদিক সম্মেলনা দল ঘোষণা করেন নির্বাচক অজিত আগারকার।

কর্পোরেট সংবাদ/এএইচ

এই সম্পর্কিত আরো

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোন সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

বেস্ট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি অ্যাওয়ার্ড পেল আইপিডিসি

আইসিএসবি কর্তৃক ‘বোর্ড লিডারশিপ’ সিপিডি প্রোগ্রাম অনুষ্ঠিত

এবার দাম বাড়ল এলপিজির, সন্ধ্যা থেকে কার্যকর

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ‘গোদের উপর বিষ ফোঁড়’ : বাংলাদেশ ন্যাপ

সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

ইসলামী ব্যাংক ত্রিশাল শাখা স্থানান্তর

পরীক্ষায় ‘নীরব বহিষ্কার’ অনুচ্ছেদ বাতিল করে ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তি

নরসিংদীতে আদিয়াবাদ কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর সন্ত্রাসীদের হামলা

যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান