মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন বিয়ে করলেন মিষ্টি জান্নাত চোরাচালান-মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ময়মনসিংহে অটোরিকশাচালক হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
খেলাধুলা

পরীমণিকে টপকে শীর্ষে সাকিব

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। তাকে রেকর্ডের বরপুত্রও বলা হয়। কারণ, তার নামের পাশে আছে বহু রেকর্ড। কেউ আবার তাকে রেকর্ড ভাঙা-গড়ার কারিগরও বলে থাকেন। সাকিব এবার মাঠের বাইরের এক রেকর্ডেও শীর্ষে।

বর্তমানে ফেসবুকে বাংলাদেশের সর্বোচ্চ ফলোয়ার বাঁহাতি দেশসেরা এই অলরাউন্ডারের। তার ভেরিফায়েড পেজে অনুসারী ছাড়িয়েছে এক কোটি ৬০ লাখ। ব্যক্তিগতভাবে এত ফলোয়ার বাংলাদেশে আর কারও নেই।

তালিকায় দ্বিতীয় নম্বরে আছেন বিনোদন জগতের আলোচিত অভিনেত্রী পরী মণি। ফেসবুকে পরীমণির ফলোয়ার ১ কোটি ৫০ লাখের কোটায়। তিনে থাকা মুশফিকুর রহিমের ফেসবুকে ফলোয়ার ১৩ মিলিয়ন।

গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) পর্যন্ত সাকিবের চেয়ে অনুসারী সংখ্যায় এগিয়ে ছিলেন পরী মণি। তবে শুক্রবার (২৫ আগস্ট) পরী মণিকে পেছনে ফেলে শীর্ষে উঠে আসেন সাকিব।

বিশ্বে এখন পর্যন্ত জনপ্রিয় তারকাদের ভেতর সবচেয়ে বেশি ফেসবুক ফলোয়ার রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। বর্তমানে তার ফেসবুক ফলোয়ার ১৬ কোটি ৫০ লাখ। বিশ্বকাপজয়ী লিওনেল মেসির ফেসবুকে ফলোয়ার ১১ কোটি ৫০ লাখ। আর নেইমার জুনিয়রের নয় কোটি ১০ লাখ। ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির ফলোয়ার সংখ্যা পাঁচ কোটি ১০ লাখ।

সর্বশেষ পাওয়া সংবাদ