মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন বিয়ে করলেন মিষ্টি জান্নাত চোরাচালান-মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ময়মনসিংহে অটোরিকশাচালক হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
খেলাধুলা

বিশ্ব রেকর্ড গড়ল বাবর আজম

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত সাফল্যের মুকুটে নিজেকে রাঙালেন পাক তারকা ব্যাটার বাবর আজম। অনন্য এক মাইলফলক স্পর্শ করে তিনি গড়েছেন বিশ্বরেকর্ড।

আফগানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৬৬ বলে ৫৩ রান করেন বাবর আজম। এর ফলে বাববের মোট ওয়ানডে রান দাঁড়ায় ৫ হাজার ১৪২ এ। আর তাতেই তিনি রেকর্ডবুকে নিজের নাম তোলেন ১০০ ওয়ানডে ইনিংস খেলে সর্বাধীক রান সংগ্রাহক ব্যাটার হিসেবে।

অনন্য এই মাইলফলক স্পর্শে বাবর আজম ১৮টি সেঞ্চুরি এবং ২৭টি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন।

বিশ্বরেকর্ড গড়ার পথে বাবর পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডসকে।

তালিকার দুইয়ে রয়েছেন হাশিম আমলা। ১০০ ইনিংসে তার রান ছিল ৪ হাজার ৯৪৬। আর তিনে থাকা ভিভের রান ছিল ৪ হাজার ৬০৭।

সর্বশেষ পাওয়া সংবাদ