মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন বিয়ে করলেন মিষ্টি জান্নাত চোরাচালান-মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ময়মনসিংহে অটোরিকশাচালক হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
খেলাধুলা

আল হিলালে নেইমারের সঙ্গি হলেন মরক্কোর ইয়াসিন

ফুটবল: এক একে তারকায় ভরে উঠছে সৌদি আরবের ফুটবল অঙ্গন। ক্রিস্টিয়ানো রোনালদো, সাদিও মানে, কন্তেদের পর সৌদিতে পাড়ি জমিয়েছেন নেইমারও। পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দিয়েছেন ব্রাজিল তারকা। একই দলে নতুন করে তার সঙ্গী হয়েছেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো।

সেভিয়া থেকে তিন বছরের জন্য মরক্কোর এই গোলরক্ষককে দলে টেনেছে সৌদি ক্লাব আল হিলাল। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে খবরটি জানিয়েছে তারা। তবে, ট্রান্সফার ফি নিয়ে কিছুই জানায়নি ক্লাবটি। স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো বলছে, ২ কোটি ১০ লাখ ইউরো দিয়ে বোনোকে ভিড়িয়েছে আল হিলাল।

কাতার বিশ্বকাপে দারুণ করেছেন বোনো। সবার নজর কেড়েছেন মূলত সেখানেই। এরপর আর পেছনে তাকাতে হয়নি। এ ছাড়া ক্লাব ফুটবলে সেভিয়ার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪২টি ম্যাচ খেলেছেন বোনো। ক্লাবটির হয়ে জিতেছেন দুটি ইউরোপা লিগের শিরোপা।

বোনোর আগে ফরাসি ক্লাব পিএসজিতে ছয় বছরের ক্যারিয়ারের ইতি টেনে সম্প্রতি নেইমার যোগ দেন সৌদি ক্লাব আল-হিলালে। সৌদি প্রো লিগের বর্তমান চ্যাম্পিয়ন আল-হিলাল লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পেকে চেয়েও পায়নি। তবে, শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান সুপারস্টারকে আনতে পেরেছে।

৯০ মিলিয়ন ইউরোতে আল-হিলালে যোগ দিয়েছেন নেইমার। দুই বছরের চুক্তিতে ক্লাবটিতে যোগ দেওয়া নেইমারকে বেশ সুযোগ সুবিধা দিতে চলেছে আল-হিলাল। ধারণা করা হচ্ছে বোনো এবং নেইমার দুজনকেই একসাথে অভিষেক করাতে পারে সৌদি আরবের ক্লাবটি।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ