মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
জাতীয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের এই স্মারক ডাকটিকেট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। একইসাথে ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডেটা কার্ডও অবমুক্ত করেন তিনি।

বুধবার (৪ নভেম্বর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে আনুষ্ঠানিকভাবে স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খামে স্বাক্ষর করেন এবং বিশেষ সিলমোহর ব্যবহার করে তা অবমুক্ত করেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানিয়েছেন।

তিনি জানান, ‘ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকেট ও  একটি উদ্বোধনী খাম উন্মোচন করেন।’

বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে প্রকাশিত এই স্মারক ডাকটিকেট দেশের সব ডাকঘর থেকে বিক্রি করা হবে।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. কামরুজ্জামান এবং ডাক বিভাগের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ