বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত স্থানীয় সরকার নির্বাচন - ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ-ভারত সংসদ সদস্যদের সমন্বয়ে ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর বিশ্বসভায় বাংলাদেশ একদিন নেতৃত্বদানকারী জাতি হিসেবে আত্মপ্রকাশ করবে: শিক্ষামন্ত্রী বিপিএলে ফিক্সিং ও দুর্নীতি - বিসিবির সাবেক তিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ গ্রিডে সরবরাহ করলেই মিলবে প্রতি ইউনিট ১০.৫০ টাকা বিআইএফসির এজিএমের তারিখ ঘোষণা আইপিও ছাড়াই পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তি বিধিমালা অনুমোদন আইটিসিতে কোম্পানি সচিব নিয়োগ হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী, দেখতে গেলেন রাষ্ট্রপতি
advertisement
খেলাধুলা

ঘরের মাঠে বায়ার্নের কাছে হারলো মেসি-নেইমাররা

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে আবার হেরে গেল পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বায়ার্ন মিউনিখের কাছে ০-১ গোলে হেরেছে মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপের দল। ঘরের মাঠে হারের পর লড়াই কঠিন হয়ে গেল পিএসজি-র কাছে। কারণ দ্বিতীয় পর্ব খেলতে হবে বায়ার্নের ঘরের মাঠে, যেখানে তারা অপ্রতিরোধ্য।

বায়ার্নের হয়ে একমাত্র গোলটি করেন কিংসলে কোমান। প্যারিসেই জন্ম তাঁর। পিএসজি-র যুব দল থেকেই বেড়ে উঠেছেন এবং বেশ কিছু বছর সিনিয়র দলে খেলেছেন। তিনিই দ্বিতীয়ার্ধে গোলটি করেন। এর আগে ২০২০-র চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে যখন দুই দল মুখোমুখি হয়েছিল, তখনও কোমানই গোল করেছিলেন। এবারও গোল করে জার্মান ক্লাবকে কোয়ার্টার ফাইনালের দিকে এক ধাপ এগিয়ে দিলেন।

চলতি বছরের ঘরের মাঠে এই নিয়ে পাঁচটি ম্যাচে হারল পিএসজি। মেসি এবং নেইমার শুরু থেকেই দলে ছিলেন। প্রথমার্ধে ভালই খেলেছে ফ্রান্সের ক্লাবটি। বায়ার্নকে শাসন করেছে তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে জার্মানির ক্লাব চাপ বাড়াতে থাকে এবং গোলও পেয়ে যায়। আগামী ৮ মার্চ মিউনিখে দ্বিতীয় পর্বের খেলা।

বায়ার্নের কোচ জুলিয়ান নাগেলসম্যান বলেছেন, “প্রথম ২৫ মিনিট আমরা ভালই খেলেছি। মাঠে সেরা দলটাই জিতেছে। গুরুত্বপূর্ণ জয়, কিন্তু এখন দ্বিতীয় পর্ব এখনও বাকি।”

প্রথমে মনে করা হয়েছিল এই ম্যাচে চোটের কারণে এমবাপে খেলতে পারবেন না। কিন্তু দ্বিতীয়ার্ধে তিনি নামেন। তাঁকে পেয়ে কিছুটা চনমনে হয়ে ওঠে পিএসজি। নিজের মতোই খেলেছেন এমবাপে। এক বারও গোলও করেন, তবে অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। ৭৪ মিনিটে তাঁর দুর্দান্ত শট বাঁচান বিপক্ষ গোলকিপার ইয়ান সমার। তবে শেষটা ভাল হয়নি। সংযুক্তি সময়ে মেসিকে ট্যাকল করতে গিয়ে সরাসরি লাল কার্ড দেখেন বঁজামা পাভা।

ঘরের মাঠে হেরেও এমবাপে মনে করেন, শেষ আটে ওঠা সম্ভব। ম্যাচের পর বলেছেন, “ম্যাচের শেষ দিকটা মনে করুন। পিছিয়ে থেকেও আমরা লড়াই করেছি এবং ওদের উপর চাপ দিয়েছি। আশা করি দ্বিতীয় পর্বে দলের খেলোয়াড়রা নিজেদের নিংড়ে দেবে। এই ম্যাচে খেলার কথা ছিল না। কিন্তু সতীর্থদের সাহায্য করতেই মাঠে নামি।”

আরও পড়ুন;

বিপিএল ফাইনালের টিকিটের সর্বনিম্ন মূল্য ৩০০, সর্বোচ্চ ২০০০ টাকা

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মরগানের

সর্বশেষ পাওয়া সংবাদ