বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত স্থানীয় সরকার নির্বাচন - ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ-ভারত সংসদ সদস্যদের সমন্বয়ে ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর বিশ্বসভায় বাংলাদেশ একদিন নেতৃত্বদানকারী জাতি হিসেবে আত্মপ্রকাশ করবে: শিক্ষামন্ত্রী বিপিএলে ফিক্সিং ও দুর্নীতি - বিসিবির সাবেক তিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ গ্রিডে সরবরাহ করলেই মিলবে প্রতি ইউনিট ১০.৫০ টাকা বিআইএফসির এজিএমের তারিখ ঘোষণা আইপিও ছাড়াই পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তি বিধিমালা অনুমোদন আইটিসিতে কোম্পানি সচিব নিয়োগ হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী, দেখতে গেলেন রাষ্ট্রপতি
advertisement
খেলাধুলা

অঘোষিত সেমিফাইনালে আজ মুখোমুখি সিলেট-রংপুর

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিতের লক্ষ্য নিয়ে আজ আসরের দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে মুখোমুখি হচ্ছে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। তবে রংপুরকে হারিয়ে ফাইনালে উঠার ব্যাপারে আশাবাদি সিলেট।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় প্লে-অফে প্রথম কোয়ালিফাইয়ারে খেলার টিকিট পায় সিলেট। অন্য দিকে প্রথম কোয়ালিফাইয়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৪ উইকেটে হেরে ফাইনালে উঠতে ব্যর্থ হয় সিলেট।

দ্বিতীয় কোয়ালিফাইয়ারে জিতে ফাইনাল নিশ্চিতের ব্যাপারে আত্মবিশ্বাসী সিলেট। দলের সহকারী কোচ সৈয়দ রাসেল বলেন, ‘ ফাইনালে ওঠার ব্যাপাওে আমরা আশাবাদি। দুর্ভাগ্যবশত কুমিল্লার বিপক্ষে প্রথম কোয়ালিফাইয়ারে আমরা ভালো খেলতে পারিনি। আশা করি, আগের ম্যাচের ভুলগুলো আমরা শুধরে নিতে পারবো।’

টুর্নামেন্টের এলিমিনেটর ম্যাচে সাকিব আল হাসানের ফরচুন বরিশালকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখে রংপুর।

দ্বিতীয় কোয়ালিফাইয়ার অঘোষিত সেমিফাইনালে রুপ নিয়েছে। এ ম্যাচে জয়ী দল ফাইনালে কুমিল্লার বিপক্ষে খেলবে।

আরও পড়ুন:

প্রথম আইএল টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন গালফ জায়ান্টস

হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

সর্বশেষ পাওয়া সংবাদ