রবিবার, ০১ নভেম্বর ২০২৬
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনাম
জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট পুকুর থেকে হোটেলকর্মীর ভাসমান মরদেহ উদ্ধার মিরপুর টেস্ট - উইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ ২০৩০ সাল পর্যন্ত মূলধনি মুনাফায় কর অব্যাহতি চায় ডিবিএ বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর বাংলাদেশের ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ, জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে এইচএসসিতে ১ বা ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ
advertisement
খেলাধুলা

সিলেটের সব ধরনের ক্রিকেট বয়কটের সিদ্ধান্ত ক্রিকেটারদের

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: সিলেট জেলার সব ধরনের ক্রিকেট বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় ক্রিকেটাররা। রেলিগেশনসহ লিগ পদ্ধতিতে সিলেট প্রিমিয়ার লিগ আয়োজনের দাবি নিয়ে গতকাল সিলেট জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে বৈঠক করেছে সিলেটের ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) ও সিলেট ক্রিকেট অ্যাসোসিয়েশন।

সেই বৈঠকে ক্রিকেটারদের দাবি না মানায় সোমবার রাতে এক অনলাইন সভায় সিলেটের সব ধরনের পেশাদার ক্রিকেট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। সিলেট জেলার শীর্ষ ক্রিকেট লিগে ১০টি দল। সেই ১০ দলকে দুই গ্রুপে ভাগ করেই লিগের কাঠামো সাজিয়েছে আয়োজক জেলা ক্রীড়া সংস্থা। খেলোয়াড়দের আপত্তি এ নিয়েই। তাদের দাবি গ্রুপ ভিত্তিক নয়, সরাসরি লিগ পদ্ধতিতে খেলা হোক। যেখানে সব দল সব দলের বিপক্ষে খেলবে, থাকবে অবনমনও।

সিলেট কোয়াব ও সিলেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক জুনিয়র নিজেদের কর্মসূচির কথা জানিয়েছেন, ‘আমাদের দাবি ছিল ফ্ল্যাট লিগ (রাউন্ড রবিন) আয়োজনের। আর রেলিগেশন পদ্ধতি যেন লিগে ফিরিয়ে আনা হয়। তা না হলে এমন দায়সারা লিগ আমরা খেলব না। শুধু লিগ নয়, যে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেট হয় সিলেটে, সেটাও বয়কট করছি। আগামীকাল এ ব্যাপারে আমরা ডিসির কাছে যাব। মানববন্ধন করব।’এ ব্যাপারে সিলেট কোয়াবের সাধারণ সম্পাদক ইমরান আলীর বক্তব্য, ‘সিলেটের ক্রিকেট ধ্বংসের পথে। কয়েক বছর ধরে জাতীয় দলে অনেক ক্রিকেটার এখান থেকে উঠে আসছে। কিন্তু গত ছয়-সাত বছরে বয়সভিত্তিক দলে কোনো খেলোয়াড় নেই। কারণ, আমাদের লিগটা ঠিকমতো হচ্ছে না। প্রতিবছর জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে আমাদের ফাইট করতে হয়। এবারও একটা দায়সারা লিগ করতে যাচ্ছে।’

সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ জানালেন, খেলোয়াড়দের আন্দোলন নিয়ে খুব বেশি ভাবছেন না তারা—‘আমরা তো লিগের সময়সূচি দিয়ে দিয়েছি। ১৬ তারিখে খেলা শুরু। তারা যদি খেলতে না চায়, এটা তাহলে তাদের ব্যাপার।’

▐ সর্বশেষ পাওয়া সংবাদ