বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত স্থানীয় সরকার নির্বাচন - ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ-ভারত সংসদ সদস্যদের সমন্বয়ে ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর বিশ্বসভায় বাংলাদেশ একদিন নেতৃত্বদানকারী জাতি হিসেবে আত্মপ্রকাশ করবে: শিক্ষামন্ত্রী বিপিএলে ফিক্সিং ও দুর্নীতি - বিসিবির সাবেক তিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ গ্রিডে সরবরাহ করলেই মিলবে প্রতি ইউনিট ১০.৫০ টাকা বিআইএফসির এজিএমের তারিখ ঘোষণা আইপিও ছাড়াই পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তি বিধিমালা অনুমোদন আইটিসিতে কোম্পানি সচিব নিয়োগ হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী, দেখতে গেলেন রাষ্ট্রপতি
advertisement
খেলাধুলা

প্রথম আইএল টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন গালফ জায়ান্টস

স্পোর্টস ডেস্ক :সংযুক্ত আরব আমিরাতে এক মাসের ক্রিকেট উৎসবের পর্দা নামলো রোববার। দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ডেজার্ট ভাইপার্সকে ৭ উইকেটে হারিয়ে প্রথম আইএল টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন হলো গালফ জায়ান্টস। জেমস ভিন্সরা জিতে নিলেন ট্রফি।

গালফের লক্ষ্য ছিল ১৪৭ রানের। পাওয়ার প্লেতে দুটি উইকেট হারিয়ে ছন্দপতন হয়েছিল তাদের। ২৬ রানে ২ উইকেট হারানোর পর ক্রিস লিন ও গেরহার্ড এরাসমাস তৃতীয় উইকেটে হাল ধরেন। তাদের জুটিতে যোগ হয় ৭৩ রান।

image-65

১৫তম ওভারে এরাসমাসকে (৩০) টম কারানের ক্যাচ বানিয়ে ডেজার্টের কিছুটা আশা জাগান ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২৪ বলে ৪২ রান দরকার ছিল গালফের। তবে লিনকে সঙ্গে নিয়ে শিমরন হেটমায়ার ঠাণ্ডা মাথায় ক্রিজে সময় কাটান। দুজনে ১৭তম ওভারে ১৮ রান ও ১৮তম ওভারে ১৬ রান তুলে ম্যাচ হাতের মুঠোয় নিয়ে আসেন। ১৯তম ওভারে হেটমায়ার জয়সূচক শট খেলে গালফকে উল্লাসে মাতান।

৫০ বলে ৭২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন লিন। ৯টি চার ও ১ ছয় ছিল তার ইনিংসে। ১৩ বলে ৫ চারে ২৫ রানে খেলছিলেন হেটমায়ার। ১৮.৪ ওভারে ৩ উইকেটে ১৪৯ রান করে গালফ।

image-66

এর আগে কার্লোস ব্র্যাথওয়েট, কাইস আহমেদ ও কলিন ডি গ্র্যান্ডহোম দারুণ বোলিংয়ে ডেজার্টকে ১৪৬ রানে আটকে দেয়। ৮ উইকেটের তিনটি নিয়েছেন ব্র্যাথওয়েট, দেন মাত্র ১৯ রান। ম্যাচসেরাও হয়েছেন এই উইন্ডিজ তারকা। দুটি উইকেট পান কাইস।
ডেজার্টের পক্ষে ২৭ বলে সর্বোচ্চ ৫৫ রান করেন হাসারাঙ্গা, ছয় চার ও ২ ছয়ে। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে স্যাম বিলিংসের ব্যাটে।

image-67

সর্বশেষ পাওয়া সংবাদ