বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
১২ কেজি এলপিজির দাম কমলো টিসিবির জন্য ৪৪৫ কোটি টাকার তেল-ডাল কিনবে সরকার লিটারে ৫ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত স্থানীয় সরকার নির্বাচন - ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ-ভারত সংসদ সদস্যদের সমন্বয়ে ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর বিশ্বসভায় বাংলাদেশ একদিন নেতৃত্বদানকারী জাতি হিসেবে আত্মপ্রকাশ করবে: শিক্ষামন্ত্রী বিপিএলে ফিক্সিং ও দুর্নীতি - বিসিবির সাবেক তিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ গ্রিডে সরবরাহ করলেই মিলবে প্রতি ইউনিট ১০.৫০ টাকা বিআইএফসির এজিএমের তারিখ ঘোষণা
advertisement
খেলাধুলা

ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় মেসি-এমবাপ্পে-বেনজেমা

স্পোর্টস ডেস্ক : ফিফার বর্ষসেরা খেলোয়াড়েরর তালিকায় এ বছর মনোনীত হয়েছে বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি ও দুই ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমা।

নারী বিভাগে মনোনীত হয়েছেন দুইবারের ব্যালন ডি’অর বিজয়ী স্প্যানিশ এ্যালেক্সিয়া পুটেলাস, ইংল্যান্ডের ফরোয়ার্ড বেথ মিড ও যুক্তরাষ্ট্রের তারকা এ্যালেক্স মরগান। পিএসজি সতীর্থ মেসি ও এমবাপ্পে গত বছর বিশ^কাপের ফাইনালে একে অপরের মুখোমুখি হয়েছিলেন। ২০২০ ও ২০২১ সালের ফিফা পুরস্কার বিজয়ী রবার্ট লিওয়ানদোস্কির উত্তরসূরী হিসেবে এই দুজনের সাথে আরো আছেন রিয়াল মাদ্রিদ তারকা ফরোয়ার্ড বেনজেমা।

রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফর্ম করা বেনজেমা গত বছর ব্যালন ডি’অর জয়ের কৃতিত্ব দেখিয়েছেন। কিন্তু ইনজুরির কারনে ফ্রান্সের হয়ে বিশ^কাপে খেরতে পারেননি।

গত বছর নারীদের ক্যাটাগরিতে স্প্যানিশ মিডফিল্ডার পুটেলাস বর্ষসেরার পুরস্কার জয় করেছিলেন। জুলাই থেকে খেলতে না পারলেও তিনি এই বিভাগে সেরাদের তিনজনের মধ্যে জায়গা করে নিয়েছেন। বাম হাঁটুর গুরুতর লিগামেন্ট ইনজুরির কারনে তিনি দীর্ঘদিন যাবত মাঠের বাইরে রয়েছেন।

এদিকে আর্সেনালের স্ট্রাইকার বেথ মিড অক্টোবরে ব্যালন ডি’অর মনোনয়নে পুটেলাসের পরে দ্বিতীয় স্থান হয়েছিলেন। মিডও দীর্ঘমেয়াদী হাঁটুর ইনজুরিতে সাইডলাইনে রয়েছেন।

সেরা কোচ ও সেরা পুরুষ ও নারী খেলোয়াড় ছাড়াও সেরা গোলরক্ষক ও সেরা গোলের জন্য পুসকাস এ্যাওয়ার্ড ট্রফি দেয়া হবে।

আরও পড়ুন:

এমিরেটসকে উড়িয়ে আইএলটির ফাইনালে গালফ

৫০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন রোনালদো

আইএলটিতে বেল্টের রেসে কারা এগিয়ে

সর্বশেষ পাওয়া সংবাদ