বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গণতন্ত্র ও উন্নয়নে বিএনপির ভূমিকা নিয়ে শক্তিশালী ডিসকোর্স তৈরির আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলরের ১২ কেজি এলপিজির দাম কমলো টিসিবির জন্য ৪৪৫ কোটি টাকার তেল-ডাল কিনবে সরকার লিটারে ৫ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত স্থানীয় সরকার নির্বাচন - ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ-ভারত সংসদ সদস্যদের সমন্বয়ে ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর বিশ্বসভায় বাংলাদেশ একদিন নেতৃত্বদানকারী জাতি হিসেবে আত্মপ্রকাশ করবে: শিক্ষামন্ত্রী বিপিএলে ফিক্সিং ও দুর্নীতি - বিসিবির সাবেক তিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ গ্রিডে সরবরাহ করলেই মিলবে প্রতি ইউনিট ১০.৫০ টাকা
advertisement
খেলাধুলা

এমিরেটসকে উড়িয়ে আইএলটির ফাইনালে গালফ

স্পোর্টস ডেস্ক : ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে সুযোগ কাজে লাগিয়ে ফাইনাল নিশ্চিত করেছে গালফ জায়ান্টস। জেমস ভিন্সের বিধ্বংসী ইনিংসে ৪ উইকেটে এমআই এমিরেটসকে উড়িয়ে ট্রফির লড়াইয়ে টিকে আছে দলটি।

টস হেরে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১৬৭ রান করে এমিরেটস। রান তাড়া করতে নেমে ১১ বল হাতে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে গালফ। ১২ ফেব্রুয়ারি রাত বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে ডেজার্টের মুখোমুখি হবে গালফ।

গালফের হয়ে ৫৬ বলে সর্বোচ্চ ৮৩ রানের ইনিংস খেলেন ভিন্স। ওপেনিংয়ে নেমে তিনি অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ভিন্সের ইনিংসটি সাজানো ছিল ১০টি চার ও ১টি ছয়ে। এ ছাড়া ক্রিস লিন করেন ২৪ রান। এমিরেটসের হয়ে ২টি করে উইকেট নেন ফজল হক ফারুকি ও রশিদ খান।

এর আগে অধিনায়ক কিয়েরন পোলার্ডের ফিফটিতে ভর করে ১৬৮ রানের লক্ষ্য দেয় এমিরেটস। ৩৫ বলে সর্বোচ্চ ৫৭ রান করেন পোলার্ড। এ ছাড়া মোহাম্মদ ওয়াসিম ৩১ ও নিকোলাস পুরান করেন ২৯ রান। গালফের হয়ে ডেভিড ভিসা ও ক্রিস জর্দান নেন সর্বোচ্চ ২টি করে উইকেট।

দুর্দান্ত ইনিংস খেলা ভিন্সের হাতে ওঠে ম্যাচসেরার পুরষ্কার।

আরও পড়ুন;

আইএলটিতে বেল্টের রেসে কারা এগিয়ে

৫০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন রোনালদো

সর্বশেষ পাওয়া সংবাদ