বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গণতন্ত্র ও উন্নয়নে বিএনপির ভূমিকা নিয়ে শক্তিশালী ডিসকোর্স তৈরির আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলরের ১২ কেজি এলপিজির দাম কমলো টিসিবির জন্য ৪৪৫ কোটি টাকার তেল-ডাল কিনবে সরকার লিটারে ৫ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত স্থানীয় সরকার নির্বাচন - ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ-ভারত সংসদ সদস্যদের সমন্বয়ে ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর বিশ্বসভায় বাংলাদেশ একদিন নেতৃত্বদানকারী জাতি হিসেবে আত্মপ্রকাশ করবে: শিক্ষামন্ত্রী বিপিএলে ফিক্সিং ও দুর্নীতি - বিসিবির সাবেক তিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ গ্রিডে সরবরাহ করলেই মিলবে প্রতি ইউনিট ১০.৫০ টাকা
advertisement
খেলাধুলা

আইএলটির ফাইনালে ডেজার্ট ভাইপার্স

স্পোর্টস ডেস্ক: আইএল টি-টোয়েন্টির ফাইনালে ডেজার্ট ভাইপার্স। গালফ জায়ান্টসের বিপক্ষে টম কারান ও ওয়ানিন্দু হাসারাঙ্গার অলরাউন্ড নৈপুণ্যে ১৯ রানে কোয়ালিফায়ার ওয়ান জিতেছে তারা।

আগে ব্যাটিংয়ে নেমে স্যাম বিলিংসের সঙ্গে হাসারাঙ্গা এবং কারান ও শেরফানে রাদারফোর্ডের পঞ্চাশোর্ধ্ব দুটি জুটিতে ৭ উইকেটে ১৭৮ রান করে ডেজার্ট। এরপর কারান ও হাসারাঙ্গা বল হাতে ১৫৯ রানে গালফকে গুটিয়ে দেন।

৩৩ রানে ডেজার্ট ৩ উইকেট হারালে বিলিংস ও হাসারাঙ্গা ৬০ রানের জুটি গড়েন। ৩১ রান করে করেন দুজনই। রাদারফোর্ড ৫ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। লিউক উড (১২) দ্রুত ফিরে গেলে রাদারফোর্ড ও কারান জুটি বাঁধেন। তাদের ২০ বলে ৫২ রানে চ্যালেঞ্জিং স্কোর গড়ে ডেজার্ট। ১৭ বলে দুটি করে চার ও ছয়ে ২৯ রান করেন কারান, ১৯ বলে ১ চার ও ৪ ছয়ে ৩৭ রান করেন রাদারফোর্ড। গালফের পক্ষে তিনটি উইকেট নেন জর্ডান।

image-51

লক্ষ্যে নেমে ৬ ওভারে বিনা উইকেটে ৫৩ রানে ভালো শুরু এনে দেন ক্রিস লিন ও জেমস ভিন্স। আর ১০৬ রান করতে গিয়ে সবগুলো উইকেট হারায় গালফ। সপ্তম ও অষ্টম ওভারে হাসারাঙ্গা ও কারান লিন (২৬) ও ভিন্সকে (২১) ফিরিয়ে ব্রেকথ্রু আনেন।

এরপর ১১তম ওভারে হাসারাঙ্গার জোড়া আঘাত। আর দাঁড়াতে পারেনি গালফ। ইনিংস সেরা ৩৬ রান করেন শিমরন হেটমায়ার। ১৯তম ওভারে কারানে জোড়া আঘাত করেন। এই ইংলিশ অলরাউন্ডার চারটি উইকেট নেন, ম্যাচসেরাও তিনি। তিনটি উইকেট পান হাসারাঙ্গা।

এখনো ফাইনালের আশা শেষ হয়নি গালফের। আগামীকাল শুক্রবার দুবাইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে তারা, প্রতিপক্ষ নির্ধারণ হবে দুবাই ক্যাপিটালস ও এমআই এমিরেটসের এলিমিনেটর শেষে। আগামী রোববার ফাইনাল।

সর্বশেষ পাওয়া সংবাদ