বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গণতন্ত্র ও উন্নয়নে বিএনপির ভূমিকা নিয়ে শক্তিশালী ডিসকোর্স তৈরির আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলরের ১২ কেজি এলপিজির দাম কমলো টিসিবির জন্য ৪৪৫ কোটি টাকার তেল-ডাল কিনবে সরকার লিটারে ৫ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত স্থানীয় সরকার নির্বাচন - ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ-ভারত সংসদ সদস্যদের সমন্বয়ে ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর বিশ্বসভায় বাংলাদেশ একদিন নেতৃত্বদানকারী জাতি হিসেবে আত্মপ্রকাশ করবে: শিক্ষামন্ত্রী বিপিএলে ফিক্সিং ও দুর্নীতি - বিসিবির সাবেক তিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ গ্রিডে সরবরাহ করলেই মিলবে প্রতি ইউনিট ১০.৫০ টাকা
advertisement
খেলাধুলা

ভূমিকম্পে প্রাণ হারালেন গোলকিপার ইউপ তুরকাসলান

স্পোর্টস ডেস্ক : জোড়া গ্লাভস হাতে মাঠে নেমে একাধিক ম্যাচে দলের পতন রোধ করেছেন। তবে এবার নিজেকে আগলে রাখতে পারলেন না। তুরস্কে ভূমিকম্পের কাছে হারলেন মানলেন দৌরাত্ম্যের কাছে। ধ্বংস্তস্তূপের ভিতরে চাপা পড়ে মাত্র ২৯ বছর বয়সে প্রাণ হারালেন গোলকিপার ইউপ তুরকাসলান। তুরস্কের দ্বিতীয় ডিভিশনের ক্লাব ইয়েনি মালাতইয়াস্পোরের খেলতেন তিনি। স্বভাবতই তাঁর মৃত্যুর খবরে গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে ক্রিশ্চিয়ান আতসুকে নিয়ে উদ্বেগ বাড়ছিল। ধ্বংসস্তূপের ভিতরে আটকে পড়েছিলেন তিনি। কিন্তু সবাইকে আশ্বস্ত করে মঙ্গলবার জানা যায় যে, ঘানার জাতীয় দলের ফুটবলার জীবিত আছেন। তাঁকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। যদিও আতসুর পায়ে চোট রয়েছে। তাঁকে পাঠানো হয়েছে হাসপাতালে। আতসুকে নিয়ে স্বস্তির মধ্যেই নতুন করে বিষাদের খবর তুরস্কে। ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন সেদেশেরই গোলকিপার ইউপ তুরকাসলান।

ইয়েনি মালাতইয়াস্পোর ক্লাবের তরফ থেকে টুইটারে গোলকিপারের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। লেখা হয়েছে, ‘ভূমিকম্পে আমাদের গোলকিপার ইউপ তুরকাসলান প্রাণ হারিয়েছে। রেস্ট ইন পিস। আমরা তোমাকে কোনওদিন ভুলব না। খুব ভাল মানুষ তুমি।’

তুরকাসলানের স্ত্রী অবশ্য জীবিত। তাঁকেও উদ্ধার করা হয়েছে। ২০২১ সালে তুরকাসলান ইয়েনি মালাতইয়াস্পোরে যোগ দিয়েছিলেন। ক্লাবের হয়ে ৬টি ম্যাচ খেলেন তিনি। যিনি দলকে প্রতিপক্ষের আক্রমণ থেকে বাঁচাতেন, যাঁর গ্লাভস জোড়া আশ্বস্ত করত দলকে, সেই তিনিই প্রকৃতির এক ছোবলেই হারিয়ে গেলেন চিরদিনের জন্য।

গত ৩৬ ঘণ্টায় একাধিক বার ভূমিকম্প হয়েছে তুরস্কে। সেই দেশের হাতাই প্রদেশের বিমানবন্দরে বিপর্যয়ের ছবি প্রকাশ্যে এসেছে। একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, ভূমিকম্পের চাপে আড়াআড়ি ভাবে ওই বিমানবন্দরের রানওয়েতে ফাটল ধরেছে।

সরকারি হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত সোমবারের ভূমিকম্পের জেরে প্রায় ১৫০০০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটি থেকে প্রায় ২ কিলোমিটার গভীরে।

স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প এবং পরে আরও অনেকগুলো আফটারশক হয়।

আরও পড়ুন:

২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চায় ৪ দেশ

ষষ্ঠবারের মতো সাম্বা গোল্ড অ্যাওয়ার্ড পেলেন নেইমার

খোঁজ মিলেছে ঘানার সেই ফুটবলারের

সর্বশেষ পাওয়া সংবাদ