বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধানে দুদক সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে বহুল প্রতীক্ষিত রেডমি নোট ১৭ সিরিজ মার্কিন পাসপোর্ট পেতে পিতা-মাতাকে দিতে হবে নাগরিকত্ব প্রমাণ এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডা. শওকত আজাদ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসি ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি গণতন্ত্র ও উন্নয়নে বিএনপির ভূমিকা নিয়ে শক্তিশালী ডিসকোর্স তৈরির আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলরের ১২ কেজি এলপিজির দাম কমলো টিসিবির জন্য ৪৪৫ কোটি টাকার তেল-ডাল কিনবে সরকার লিটারে ৫ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত
advertisement
খেলাধুলা

২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চায় ৪ দেশ

স্পোর্টস ডেস্ক : ২০১৬ সালেই উরুগুয়েকে নিয়ে বিশ্বকাপ আয়োজনের ইচ্ছার কথা বলেছিলেন আর্জেন্টিনার তৎকালীন প্রেসিডেন্ট মরিসিও মাকরি। এবার সেই তালিকায় যোগ হলো চিলি ও প্যারাগুয়ের নাম। লাতিন আমেরিকার এই চার দেশ মিলে আয়োজন করতে চায় ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ।

এরই মধ্যে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের জন্য দরপত্র জমা দিয়েছে আর্জেন্টিনা, চিলি, প্যারাগুয়ে ও উরুগুয়ে। মূলত ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে। তাই বিশ্বকাপের একশ বছর পূর্তির আসরটি আয়োজন করতে চায় দক্ষিণ আমেরিকার চার দেশ।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে (এএফএ) এক অনুষ্ঠানে চার দেশের ফুটবল কর্মকর্তা ও দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সভাপতি আলেহান্দ্রো দোমিনিগেসের উপস্থিতিতে এই ঘোষণা আসে।

কনমেবল সভাপতি দোমিনিগেস বলেছেন, ‘ ২০৩০ বিশ্বকাপ সাধারণ কোনো বিশ্বকাপ নয়। শতবর্ষী বিশ্বকাপ হিসেবে এই বিশ্বকাপকে ঘিরে উদ্‌যাপন হওয়া উচিত। ফিফা দক্ষিণ আমেরিকাকে বিশ্বকাপ আয়োজনের সুযোগ দিয়ে মহত্ত্বের পরিচয় দিতে পারে।’

আর্জেন্টিনা বিশ্বকাপ আয়োজন করেছিল ১৯৭৮ সালে, চিলি করে ১৯৬২ সালে। প্যারাগুয়ে কখনও বৈশ্বিক আসর আয়োজন করেনি। এবারই তাদের সামনে প্রথমবার আয়োজক হওয়ার সুযোগ।

তবে সবকিছু ঠিক হবে আগামী বছর। ২০৩০ সালের বিশ্বকাপ কারা আয়োজন করবে সেটার সিদ্ধান্ত হবে ২০২৪ সালে। লাতিন আমেরিকার চার দেশের আগে বিশ্বকাপ আয়োজনের জন্য আবেদন করেছে স্পেন ও পর্তুগাল। এ ছাড়া মরক্কো ও সৌদি আরবও চাচ্ছে ১০০তম বিশ্বকাপ আয়োজনের লড়াইয়ে নামতে।

আরও পড়ুন:

ষষ্ঠবারের মতো সাম্বা গোল্ড অ্যাওয়ার্ড পেলেন নেইমার

বাংলাদেশকে সালাম দিয়ে অভিবাদন জানালেন রোনালদো

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ফিঞ্চ

সর্বশেষ পাওয়া সংবাদ