শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
খেলাধুলা

জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের

টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের তিক্ততা কাটিয়ে জিম্বাবুয়ের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতে সফর শেষ করল বাংলাদেশ। রোববার (১৯ জুলাই) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিক জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছেন টাইগাররা।

এর আগে প্রথম ম্যাচে ৩২ রানে হারলেও, দ্বিতীয় ম্যাচে ৩৪ রানের জয়ে সিরিজে সমতায় ফিরেছিল বাংলাদেশ। উল্লেখ্য, এই নিয়ে দ্বিতীয়বারের মতো জিম্বাবুয়ের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করল বাংলাদেশ। এর আগে ২০২১ সালে প্রথমবারের মতো জিম্বাবুয়ের মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল টাইগাররা।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে জিম্বাবুয়ে। দ্বিতীয় ওভারে মাহেদি হাসানের বলে ওপেনার মারুমানি ফিরে যান। তবে দ্বিতীয় উইকেটে ব্রায়ান বেনেট ও ডিওন মায়ার্স মিলে সামাল দেন প্রাথমিক ধাক্কা। বেনেট ৪৭ রান করে সাইফুদ্দিনের বলে বোল্ড হন। এরপর অধিনায়ক সিকান্দার রাজাও বড় কিছু করতে পারেননি।

শেষ তিন ওভারে বাংলাদেশ বোলারদের দারুণ বোলিং ও ফিল্ডিংয়ে মাত্র ১৬ রান তুলতে ৪ উইকেট হারায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন ডিওন মায়ার্স। বাংলাদেশের পক্ষে মোহাম্মদ সাইফুদ্দিন ২টি এবং মাহেদি, রিশাদ ও সাকলাইন ১টি করে উইকেট নেন।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৪ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। তবে পাওয়ার প্লে-র পর তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন সাবধানী ব্যাটিংয়ে দলের হাল ধরেন। ইমন ২৪ রান করে ফেরার পর অধিনায়ক তাওহিদ হৃদয়কে সাথে নিয়ে জয়ের ভিত গড়ে দেন তানজিদ।

জয়ের পথে তানজিদ তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৩তম হাফ-সেঞ্চুরি। শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ রান। ইভান্সের প্রথম বলে ১ রান নেওয়ার পর মোসাদ্দেক ও সাইফুদ্দিন আউট হলে কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল। তবে চতুর্থ বলেই কভারের ওপর দিয়ে দুর্দান্ত এক বাউন্ডারি হাঁকিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন মাহেদি হাসান। ৫৮ বলে ৬৬ রানের ম্যাচজয়ী ইনিংস উপহার দিয়ে অপরাজিত থাকেন তানজিদ হাসান।

সর্বশেষ পাওয়া সংবাদ