মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম
নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৩ জুলাই ২৬ জুলাই আরএকে সিরামিকের পর্ষদ সভা সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা বিশ্বজয়ের মুকুট মাথায় স্পেনের রাজকীয় প্রত্যাবর্তন, মাদ্রিদে বাঁধভাঙা উল্লাস দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণর দাম বিশ্বকাপের ফেয়ার প্লে এ্যাওয়ার্ড জিতলো নেদারল্যান্ডস ইতিহাসের সবচেয়ে দামি বিশ্বকাপ - চ্যাম্পিয়ন হয়ে স্পেন পেলো ৬১৫ কোটি টাকা ঢাকায় শুরু হচ্ছে 'টপ থাই ব্র্যান্ডস ২০২৬' প্রদর্শনী বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
advertisement
খেলাধুলা

বিদায়বেলায় বিষাদ

আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

ফুটবলের বিশ্বমঞ্চে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ জয়ের স্বপ্ন ধূলিসাৎ করে দিল স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল ‘লা রোহা’।

৮০ হাজারেরও বেশি দর্শকের উপস্থিতিতে ঐতিহাসিক এই ফাইনালে গ্যালারিতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একপেশে লড়াই ও তোরেসের সেই গোল
ম্যাচজুড়ে স্পেন ছিল একচেটিয়া আধিপত্যে। নির্ধারিত ৯০ মিনিটে গোলের দেখা না পেলেও অতিরিক্ত সময়ে স্পেনের আক্রমণের তোড়ে ভেঙে পড়ে আর্জেন্টিনা। ১০৬তম মিনিটে পেদ্রো পোরোর ক্রস থেকে নিকো উইলিয়ামস হেডে বল নামিয়ে দেন ফেরান তোরেসের কাছে। দারুণ এক জোরালো শটে আর্জেন্টিনার জাল কাঁপিয়ে স্পেনকে শিরোপার স্বাদ এনে দেন এই বার্সেলোনা স্ট্রাইকার। গোলটির আগে নিকো উইলিয়ামসের একটি গোল বিতর্কিত সিদ্ধান্তে বাতিল হলেও শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে স্পেনই।

নিস্প্রভ মেসি ও আর্জেন্টিনার অসংযত খেলা
টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের হাতছানি ছিল আলবিসেলেস্তেদের সামনে। কিন্তু স্পেনের সুসংগঠিত ফুটবলের সামনে ৩৯ বছর বয়সী মেসি ছিলেন প্রায় নিষ্প্রভ। পুরো ১২০ মিনিটে আর্জেন্টিনা একটি শটও টার্গেটে নিতে পারেনি। বরং স্পেনের গতিরোধ করতে মাঠজুড়ে আর্জেন্টিনা ছিল অসংযত। ইনজুরি টাইমে স্পেনের পাও কুবারসির ওপর ভয়াবহ ট্যাকল করে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে আর্জেন্টিনার পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে।

বিতর্ক ও রেফারির ভূমিকা
ম্যাচটিতে রেফারির বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ১৫তম মিনিটে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ডানি ওলমোর গোড়ালিতে বিপজ্জনক ট্যাকল করলেও কোনো কার্ড দেখেননি স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ। এছাড়া আলেক্স বায়েনা লিওনেল মেসিকে আঘাত করলেও রেফারি ছিলেন নির্বিকার। লিসান্দ্রো মার্টিনেজের চোটের কারণে প্রথমার্ধেই তাকে তুলে নিতে বাধ্য হন কোচ লিওনেল স্কালোনি।

হাফটাইম শো ও দাপুটে স্পেন
ফাইনালের দীর্ঘ বিরতিতে ম্যাডোনা, শাকিরা ও জাস্টিন বিবারের পরিবেশনায় মেতে ওঠে মেটলাইফ স্টেডিয়াম। তবে এই বিনোদন স্পেনের ছন্দে কোনো ছেদ টানতে পারেনি। দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে রক্ষণ সামলেছে আর্জেন্টিনা। স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে পেদ্রি ও ফেরান তোরেসকে মাঠে নামালে আক্রমণের ধার বহুগুণ বেড়ে যায়। ল্যামিন ইয়ামালের একের পর এক ক্রস এবং রদ্রি ও তোরেসের দূরপাল্লার শট সামলাতে হিমশিম খেয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। শেষ দিকে ইয়ামালের বাঁকানো ফ্রি-কিক অসাধারণ দক্ষতায় রুখে দিলেও শেষ রক্ষা করতে পারেননি তিনি।

২০১০ সালের পর আবারও বিশ্বজয়ের মুকুট পরল স্পেন। অন্যদিকে, বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে এসে মাঠ ছাড়তে হলো বিষাদের সুর নিয়ে। এটি সম্ভবত মেসিকে আর কোনোদিন বিশ্বকাপের সবুজ গালিচায় দেখা যাবে না— এমনটাই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

সর্বশেষ পাওয়া সংবাদ