শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট পুকুর থেকে হোটেলকর্মীর ভাসমান মরদেহ উদ্ধার মিরপুর টেস্ট - উইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ ২০৩০ সাল পর্যন্ত মূলধনি মুনাফায় কর অব্যাহতি চায় ডিবিএ বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর বাংলাদেশের ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ, জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে এইচএসসিতে ১ বা ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ
advertisement
খেলাধুলা

অস্ট্রেলিয়া সিরিজের সেরা বাংলাদেশি খেলোয়াড় পাবেন চেরি ব্র্যান্ডের গাড়ি

আগামী জুন মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে গাড়ির ব্র্যান্ড চেরির সাথে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই সংস্করণের সিরিজে ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের’ পুরস্কারের স্পন্সর করছে চেরি। সিরিজে বাংলাদেশের সেরা খেলোয়াড়কে গাড়ি উপহার দেবে চেরি। 

মঙ্গলবার (১২ মে) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চেরির সাথে আনুষ্ঠানিক চুক্তি সম্পাদন করেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন ও চেরি অটোমোবাইলের প্রতিনিধি সুমন। 

চুক্তি নিয়ে তামিম বলেন, ‘আমরা চেরির সাথে ছোট পরিসরে চুক্তি করছি। সামনে যেহেতু অস্ট্রেলিয়া সিরিজ, এখানে মোস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি ক্রিকেটারকে একটা গাড়ি দিবে চেরি।’

তিনি আরও বলেন, ‘আমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কারন চেরির মতো ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত হয়েছে। বিশেষ করে গত এক দেড় বছর মানে বিসিবির যে সুনাম ক্ষতিগ্রস্থ হয়েছিল, ঐ জায়গা থেকে বের হয়ে এসে চেরির মতো ব্র্যান্ড আসা শুরু হয়েছে। শেষ সিরিজেও ই বাইক কিছু কোম্পানি ছিল। এটা বিসিবির জন্য খুব ইতিবাচক দিক।’

২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ে অবদান রাখায় সেরা খেলোয়াড়কে গাড়ি উপহার দেওয়া হয়েছিল। ঐ স্মৃতি রোমন্থন করে তামিম বলেন, ‘বিসিবিতে সর্বশেষ মনে হয় এরকম কোনো গাড়ি দেওয়া হয়েছিল আমরা যখন প্রথম টেস্ট জিতি। ওই সিরিজটায় আমার ভাই (নাফিস ইকবাল) পেয়েছিল নিশানের একটা গাড়ি। প্রায় ২০ বছর পর আবারও গাড়ি উপহার দেওয়া হবে। এবার চেরি উদ্যোগ নিচ্ছে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী ৯ জুন থেকে তিন ম্যাচের ওয়ানডে ও ১৭ জুন থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ