সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
খেলাধুলা

টেস্টে বাংলাদেশের অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি শান্তর

বাংলাদেশের টেস্টে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়লেন নাজমুল হোসেন শান্ত। শুক্রবার (৮ মে) থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন সেঞ্চুরি করেন শান্ত। ৪০ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এটি নবম সেঞ্চুরি তার।

এর মধ্যে বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে পাঁচটি শতক করেছেন শান্ত। এর মধ্যে বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডের মালিক হন তিনি।

এক্ষেত্রে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে পেছনে ফেলেন শান্ত। ৬১ ইনিংসে অধিনায়ক হিসেবে ৪টি সেঞ্চুরি করেছিলেন মুশি। আর ৩০ ইনিংসে পাঁচ সেঞ্চুরির দেখা পান শান্ত।

এই তালিকায় তৃতীয় স্থানে আছেন মোমিনুল হক। বাংলাদেশের অধিনায়ক হিসেবে ৩১ ইনিংসে ৩টি শতক হাঁকিয়েছিলেন মোমিনুল।

২টি করে সেঞ্চুরি আছে মাহমুদুল্লাহ রিয়াদ ও মোহাম্মদ আশরাফুলের। মাহমুদুল্লাহ ৬ টেস্টে এবং আশরাফুল ১৩ টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন।

এছাড়া ১টি করে সেঞ্চুরি আছে হাবিবুল বাশার ও সাকিব আল হাসানের।  

অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরির ইনিংসে ১২টি চার ও ২টি ছক্কায় ১৩০ বলে ১০১ রান করেন শান্ত।

সর্বশেষ পাওয়া সংবাদ