বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
শেয়ারবাজার

জিপিএইচ ইস্পাতের পর্ষদ সভার তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের পর্ষদ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি, বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভাটি অনুষ্ঠিত হবে।
এর আগে কোম্পানিটি আগামীকাল ৩০ জানুয়ারি, বিকাল ৪টায় ওই সভার তারিখ ঘোষণা করেছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২২, সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করার পর অনুমোদন করলে তা প্রকাশ করা হবে।

২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাতের বর্তমানে অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৪৬০ কোটি ৮৪ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৬৮১ কোটি ২১ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৪৬ কোটি ৮ লাখ ৪১ হাজার ৩৮৭। এর মধ্যে ৪৯ দশমিক ৬১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৭ দশমিক ৯২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং বাকি ৩২ দশমিক ৪৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ