বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০ সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে খলনায়ক ডন দুদকের মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু সিরাজগঞ্জে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে জিএমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ রাষ্ট্রদূত ইয়াও ওয়েন - বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা - ধর্ষণের আলামত মেলেনি, শ্বাসরোধেই সবাইকে হত্যা
advertisement
শেয়ারবাজার

গত সপ্তাহে দর বাড়ার শীর্ষে ঢাকা ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (২২-২৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৬৩টির দর বেড়েছে, ১১৯টির দর কমেছে, ২০৫টির দর অপরিবর্তিত রয়েছে এবং ১৩টির লেনদেন হয়নি। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ঢাকা ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ঢাকা ইন্সুরেন্স লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ দর বৃদ্ধির তালিকায় শীর্ষে অবস্থানে করছে কোম্পানিটি। কোম্পানিটির শেষ কার্যদিবসে সর্বশেষ দর হয়েছে ৬৫ টাকা।
কোম্পানিটি সর্বমোট ২৪ কোটি ৯৪ লাখ ৪২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৯৮ লাখ ৮৮ হাজার ৪০০ টাকা।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা সী পার্ল বীচ রিসোর্টের সর্বোচ্চ দর বেড়েছে ২০ দশমিক ৫০ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৯৩ কোটি ১১ লাখ ৩৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৮ কোটি ৬২ লাখ ২৭ হাজার ৪০০ টাকা।

আর তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ১৬ দশমিক ০৫ শতাংশ সর্বোচ্চ শেয়ারদর বাড়ায় দর বৃদ্ধির শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে, কোম্পানিটি সর্বমোট ৮ কোটি ১ লাখ ৫১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৬০ লাখ ৩০ হাজার ২০০ টাকা।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন হাউজিংয়ের ১৪.২৪ শতাংশ, ইউনিক হোটেলের ১৩.৯৮ শতাংশ, পাইওনিয়ার ইন্সুরেন্সের ১৩.০১ শতাংশ, ন্যাশনাল হাউজিংয়ের ১২.৪৭ শতাংশ, বিকন ফার্মার ১২.২১ শতাংশ, পপুলার লাইফ ইন্সুরেন্সের ১০.৮৬ শতাংশ এবং প্রগতি লাইফ ইন্সুরেন্সের ১০.৫৬ শতাংশ দর বেড়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ