সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ - দেশে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৩ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ট্রাভেল মার্ট ইসলামিক ফাইন্যান্সে এমডি নিয়োগ সঙ্কটে প্রেসক্লাব যশোর - আহ্বায়ক ও সদস্য সচিবসহ তিন সদস্যের পদত্যাগ ক্রান্তিকাল থেকে জন্ম - যেভাবে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা - প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইমামী সেভেন অয়েলস ইন ওয়ানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসনিয়া ফারিণ কুড়িগ্রাম-গাইবান্ধা ও রংপুরের উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের তাগিদ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
advertisement
শেয়ারবাজার

সূচকের বড় পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯২টি কোম্পানির ১০ কোটি ৭৪ লক্ষ ৬৫ হাজার ১২৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৫৭ কোটি ৯০ লক্ষ ২১ হাজার ৮৬৬ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৬৫.৭৬ পয়েন্ট কমে ৫১৭১.৫৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২২.৫২ পয়েন্ট কমে ১৮৩৫.৪৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৫.৯৪ পয়েন্ট কমে ১১২০.৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে ৩৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- তৌফিকা ফুড, ফরচুন সুজ, এশিয়াটিক ল্যাবরেটোরিজ, ইউনিলিভার, সেন্ট্রাল ফার্মা, ই-জেনারেশন, স্কয়ার ফার্মা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা ও বিএটিবিসি।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ভিএফএস থ্রেড, সেন্ট্রাল ফার্মা, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এনভয় টেক্সটাইল, এমএল ডাইং, জেমিনী সী ফুড, মার্কেন্টাইল ইসলামি ইন্স্যুরেন্স, ওয়ান ব্যাংক, আইসিবি অগ্রনী ব্যাংক মি. ফা. ও মিডল্যান্ড ব্যাংক।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইস্কয়ার নিট, ন্যাশনাল পলিমার, প্যাসিফিক ডেনিমস, আল-হাজ¦ টেক্সটাইল, ইসলামি ইন্স্যুরেন্স, এডভেন্ট ফার্মা, ইউনিক হোটেল, কোহিনূর কেমিক্যাল, সোনালী লাইফ ইন্স্যুরেন্স ও কনফিডেন্স সিমেন্ট।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৩৯০৯৮৫৬০১৩৩১.০০।

সর্বশেষ পাওয়া সংবাদ