সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ - দেশে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৩ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ট্রাভেল মার্ট ইসলামিক ফাইন্যান্সে এমডি নিয়োগ সঙ্কটে প্রেসক্লাব যশোর - আহ্বায়ক ও সদস্য সচিবসহ তিন সদস্যের পদত্যাগ ক্রান্তিকাল থেকে জন্ম - যেভাবে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা - প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইমামী সেভেন অয়েলস ইন ওয়ানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসনিয়া ফারিণ কুড়িগ্রাম-গাইবান্ধা ও রংপুরের উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের তাগিদ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
advertisement
শেয়ারবাজার

দর বৃদ্ধির শীর্ষে ভিএফএস থ্রেড ডাইং

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে ৩৩টির দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডের।

আজ রোববার (৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ২০ পয়সা বা ৯.৪৪ শতাংশ শেয়ার দর বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে সেন্ট্রাল ফার্মার শেয়ার দর বেড়েছে ৮০ পয়সা বা ৩.৯৮ শতাংশ।

আর ৩ টাকা ৪০ পয়সা বা ৩.৫৯ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এনভয় টেক্সটাইলের ৩.৪৩ শতাংশ, এমএল ডাইংয়ের ১.৭৮ শতাংশ, জেমিনি সী ফুডের ১.৪৫ শতাংশ, মার্কেন্টাইল ইসলামী ইন্সুরেন্সের ১.৪৪ শতাংশ, ওয়ান ব্যাংকের ১.৪২ শতাংশ, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ডের ১.২৫ শতাংশ এবং মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ১.১৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ