সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ - দেশে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৩ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ট্রাভেল মার্ট ইসলামিক ফাইন্যান্সে এমডি নিয়োগ সঙ্কটে প্রেসক্লাব যশোর - আহ্বায়ক ও সদস্য সচিবসহ তিন সদস্যের পদত্যাগ ক্রান্তিকাল থেকে জন্ম - যেভাবে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা - প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইমামী সেভেন অয়েলস ইন ওয়ানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসনিয়া ফারিণ কুড়িগ্রাম-গাইবান্ধা ও রংপুরের উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের তাগিদ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
advertisement
শেয়ারবাজার

দর পতনের শীর্ষে এস্কয়ার নিট


পুঁজিবাজার ডেস্ক:
সপ্তাহের প্রথম কর্মদিবস কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে ৩৪০টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে এস্কয়ার নিট কম্পোজিট পিএলসির।
আজ রোববার (৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৬০ পয়সা বা ৩ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল পলিমারের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা ২০ পয়সা বা ৩ শতাংশ।

আর ৩০ পয়সা বা ৩ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে প্যাসিফিক ডেনিমস লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আলহাজ টেক্সটাইলের ২.৯৯ শতাংশ, ইসলামী ইন্সুরেন্সের ২.৯৯ শতাংশ, এডভেন্ট ফার্মার ২.৯৯ শতাংশ, ইউনিক হোটেলের ২.৯৯ শতাংশ, কহিনুর কেমিক্যালের ২.৯৯ শতাংশ, সোনালী লাইফ ইন্সুরেন্সের ২.৯৯ শতাংশ এবং কনফিডেন্স সিমেন্ট পিএলসির ২.৯৯ শতাংশ দর কমেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ