বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০ সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে খলনায়ক ডন দুদকের মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু সিরাজগঞ্জে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে জিএমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ রাষ্ট্রদূত ইয়াও ওয়েন - বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা - ধর্ষণের আলামত মেলেনি, শ্বাসরোধেই সবাইকে হত্যা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ আরএকে সিরামিকসে উৎপাদন লাইন-৩ পুনরায় শুরু মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন এমটিবির প্রয়াত উদ্যোক্তার শেয়ার পাবেন ছেলে-মেয়ে
advertisement
শেয়ারবাজার

ন্যাশনাল পলিমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৫ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৭১ পয়সা।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৮ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ২৭ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮ টাকা ৭০ পয়সা।

সর্বশেষ পাওয়া সংবাদ