বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন এমটিবির ঋণখেলাপি মামলা - প্যাসিফিক টেলিকমের সিইও ও তিন পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিতে এলজিআরডি মন্ত্রীর নির্দেশ
advertisement
শেয়ারবাজার

সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কোম্পানির ২১ কোটি ৬১ লক্ষ ৯৪ হাজার ৮৭৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫৯৩ কোটি ৩ লাখ ২৯ হাজার ৫০৮ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১১.৮৯ পয়েন্ট বেড়ে ৫২৪৭.৫৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৪.৪৩ পয়েন্ট কমে ১৮৫২.৫৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৪.৪৩ পয়েন্ট বেড়ে ১১৪২.৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮১টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- মেঘনা পেট্রলিয়াম, স্ট্যান্ডার্ড ব্যাংক, সেন্ট্রাল ফার্মা, রূপালি লাইফ ইন্সু:, ইউনিলিভার কনজ্যুমার, ফরচুন সুজ, ই জেনারেশন, ফারইস্ট নিটিং, এশিয়াটিক ল্যাব ও ওরিয়ন ইনফিউশন।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এইচ আর টেক্স, এমারেল্ড অয়েল, ফরচুন সুজ, রূপালি লাইফ ইন্সু:, ন্যাশনাল ফীডস, বিবিএস কেবলস, আমান ফীডস, দেশবন্ধু পলিমার, মেঘনা লাইফ ও সেন্ট্রাল ফার্মা।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ই জেনারেশন, কোহিনুর কেমিক্যাল, ওরিয়ন ইনফিউশন, আলিফ ইন্ডাঃ, জিলবাংলা সুগার, হামি ইন্ডা: প্লিসি, এশিয়াটিক ল্যাব, আইসিবি ইসলামি ব্যাংক, এনআরবি ব্যাংক ও মেঘনা সিমেন্ট।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৪২৯৩২০৭১৯৭৪৯.০০।

সর্বশেষ পাওয়া সংবাদ