বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন এমটিবির ঋণখেলাপি মামলা - প্যাসিফিক টেলিকমের সিইও ও তিন পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিতে এলজিআরডি মন্ত্রীর নির্দেশ
advertisement
শেয়ারবাজার

সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯২টি কোম্পানির ১৩ কোটি ৫৮ লক্ষ ৫৬ হাজার ৫০৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৯১ কোটি ৫৪ লক্ষ ৯৬ হাজার ২২ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১.৯৭ পয়েন্ট বেড়ে ৫২৩৫.৬৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১০.০৬ পয়েন্ট কমে ১৮৫৬.৯৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১.০৫ পয়েন্ট বেড়ে ১১৩৮.৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮১টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- এশিয়াটিক ল্যাবরেটোরিজ, ফার ইস্ট নিটিং, ই-জেনারেশন, গোল্ডেন সন, বীচ হ্যাচারী, আলিফ ইন্ডাস্ট্রিজ, সী পার্ল বীচ, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা ও প্রগতী লাইফ ইন্স্যুরেন্স।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আফতাব অটোস, সেন্ট্রাল ফার্মা, বিডি থাই, গ্লোবাল হেভী কেমিক্যালস, অলিম্পিক এক্সেসোরিজ, মুন্নু ফেব্রিক্স, ন্যাশনাল ফিড মিল, ইভিন্স টেক্সটাইল, ফু-ওয়াং সিরামিক ও এশিয়াটিক ল্যাবরেটোরিজ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- সোনালী পেপার, কোহিনূর কেমিক্যাল, ওরিয়ন ইনফিউশন, মেঘনা সিমেন্ট, ফার্মা এইড, খান ব্রাদার্স পিপি, জুট স্পিনার্স, আইসিবি গোল্ডেন জুবিলী মি. ফা., হামী ইন্ডাস্ট্রিজ ও নিটল ইন্স্যুরেন্স।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৪৬০৯৫৭০৬৫৯১০.০০।

সর্বশেষ পাওয়া সংবাদ