সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন বিয়ে করলেন মিষ্টি জান্নাত চোরাচালান-মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ময়মনসিংহে অটোরিকশাচালক হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
শেয়ারবাজার

ব্রহ্মপুত্র নদ ড্রেজিং করবে মীর আখতার

পুঁজিবাজার ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত মীর আখতার হোসেন লিমিটেড ব্রহ্মপুত্র নদ ড্রেজিংয়ের সরকারি কাজ পেয়েছে। কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের সাথে যৌথভাবে কোম্পানিটি ৮২ কোটি ৬৭ লাখ ৩১ হাজার ৯০০ টাকার কাজ করবে। ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অধীনে পুরাতন ব্রহ্মপুত্র নদের ড্রেজিংয়ের (প্যাকেজ-৩, লট-৪) পূর্ত কাজ প্রকল্পের আওতায় ‘পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা, তুলাই এবং পুনর্ভবা নদীর নাব্য উন্নয়ন ও পুনরুদ্ধার’ প্রকল্পের ড্রেজিং করা হবে। সম্প্রতি দরপত্র দাখিল করে এ প্রকল্পের কাজ পেয়েছে মীর আখতার হোসেন লিমিটেড। ৩২ মাস মেয়াদী এ প্রকল্পের জন্য গত ১৪ মে চুক্তি স্বাক্ষর হয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটির সাথে যৌথভাবে কাজ পাওয়া কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের ৫১ শতাংশ মালিকানা পুঁজিবাজারে তালিকাভুক্ত মীর আখতার হোসেন লিমিটেড।

সর্বশেষ পাওয়া সংবাদ