সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন বিয়ে করলেন মিষ্টি জান্নাত চোরাচালান-মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ময়মনসিংহে অটোরিকশাচালক হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
শেয়ারবাজার

বিনিয়োগের আগে জেনে নিন এসিআই সম্পর্কে

জাহাঙ্গীর কবীর: বিনিয়োগের আগে সংশ্লিষ্ট কোম্পানির সার্বিক অবস্থা জেনে বিনিয়োগ করা প্রয়োজন। এই ক্ষেত্রে অবশ্যই জানতে হবে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ও আনুপাতিক হার (পিই রেশিও)। একটি কোম্পানির পিই রেশিও যত কম হবে বিনিয়োগের জন্য কোম্পানিটি তত উত্তম। সাধারণত ৪০ পর্যন্ত পিই রেশিও স্বাভাবিক ধরা হয়। এর উপরে গেলে অবশ্যই সেটি ঝুঁকিপূর্ণ। পিই রেশিও থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নিট সম্পদমূল্য (এনএভি), এটা যত বেশি বিনিয়োগের জন্য ততই উত্তম।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায় , ২০২৩ এর সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে মাইনাস ৬.৪৮ টাকা , ২০২২ সালে ছিল ১২.৩০ টাকা, ২০২১ সালে ছিল ৫.৫০ টাকা, ২০২০ সালে ছিল মাইনাস ১৮.৪৫ টাকা, ২০১৯ সালে ছিল মাইনাস ১৪.৮৭ টাকা ।

কোম্পানিটির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৩ সালে ১১৩ টাকা ৬৭ পয়সা, ২০২২ সালে ১৪১ টাকা ৯৮ পয়সা, ২০২১ সালে ১৬২ টাকা ৬৫ পয়সা, ২০২০ সালে ১৩৭ টাকা ৬৭ পয়সা, ২০১৯ সালে ১৯৬ টাকা ৫৯ পয়সা ।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে ৪০ শতাংশ নগদ ,২০২২ সালে ৫০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক, ২০২১ সালে ৬৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক , ২০২০ সালে ৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ নগদ , ২০১৯ সালে ১০০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ১৫০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৭৬ সালে তালিকভূক্ত হয়। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমাণ ৭৬ কোটি ২০ লাখ ৬০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার ৭ কোটি ৬২ লাখ ৫ হাজার ৬২৬ টি।

ডিএসই‘র তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিল ২০২৪ ইং তারিখে উদ্যোক্তা-পরিচালকের হাতে রয়েছে ৩৬.০৭ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪১.২৭ শতাংশ শেয়ার এবং পাবলিক শেয়ার হোল্ডারদের কাছে আছে ২২.৬৬ শতাংশ।

৩০ জুন ,২০২৩ সমাপ্ত বছরে কোম্পানির শট টার্ম লোন ৫ হাজার ৩৩১ কোটি ৩২ লাখ ৩০ হাজার টাকা , লং টার্ম লোন ৬০৪ কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকা । একই সময়ে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ছিল ৬৬৪ কোটি ৬২ লাখ টাকা ।

গত বছরে কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ১২৫.৩০ টাকা থেকে ২৬০ .২০ টাকার মধ্যে । গতকাল সমাপনী দর ছিল ১২৮.২০ টাকা । আজকের ওপেনিং ছিল ১২৭.১০ টাকা এবং সর্বশেষ কোম্পানিটির সমাপনী দর ছিল ১২৬.৮০ টাকা । ১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।

সর্বশেষ পাওয়া সংবাদ