সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন বিয়ে করলেন মিষ্টি জান্নাত চোরাচালান-মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ময়মনসিংহে অটোরিকশাচালক হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
শেয়ারবাজার

জিএসপি ফাইন্যান্সের ডিএমডি হলেন মুস্তাফিজুর রহমান

পুঁজিবাজার ডেস্ক : জিএসপি ফাইন্যান্স এর উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান। এর আগে তিনি সিটি ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

মোঃ মুস্তাফিজুর রহমান বহুজাতিক এবং নেতৃস্থানীয় প্রাইভেট ব্যাংক জুড়ে ২৪ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০০০ সালে এএনজেড গ্রিন্ডলেস ব্যাংকে তার কর্মজীবন শুরু করেন, তারপরে এইচএসবিসি, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড এবং সম্প্রতি দ্য সিটি ব্যাংক লিমিটেডে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন এবং রিটেইল ব্যাংকিং ট্রান্সফরমেশন টিমের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মোঃ মুস্তাফিজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড বিজনেস (এমআইটিবি) স্নাতকোত্তর, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ এবং আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসিবিএ এবং বিআইবিএম থেকে সিইইবি-এর মতো প্রাসঙ্গিক শিল্প সনদ অর্জন করেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ