শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
শেয়ারবাজার

সূচকের সাথে বেড়েছে লেনদেনও

পুঁজিবাজার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে লেনদেনও। তবে অপরিবর্তত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৪৬টি কোম্পানির ১১ কোটি ৮৮ লক্ষ ৮৫ হাজার ৬২৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭৩৪ কোটি ৬০ লক্ষ ৮ হাজার ৭১৭ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ২.০৯ পয়েন্ট বেড়ে ৬২৯৩.৪০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১.৭২ পয়েন্ট বেড়ে ২২২৮.৭০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.০৫ পয়েন্ট বেড়ে ১৩৭২.২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৮টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৯টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- জেনেক্স ইনফোসিস, আমরা নেটওয়ার্ক, ইউনিক হোটেল, বসুন্ধরা পেপার, ইস্টার্ন হাউজিং, বিএসসি, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, জেমিনী সী ফুড, বিডিকম অনলাইন ও ইন্ট্রাকো রিফুয়েলিং।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, আমরা নেটওয়ার্ক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ, মাইডাস ফাইন্যান্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স ও ন্যাশনাল হাউজিং।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- জেমিনী সী ফুড, নাভানা ফার্মা, ইন্ট্রাকো রিফুয়েলিং, মালেক স্পিনিং, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, জেনেক্স ইনফোসিস, কোহিনূও কেমিক্যাল, মুন্নু সিরামিক ও জেএমআই হসপিটাল।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬৬৮৪২১৪০৭৭৯৬.০০।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ