বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
শেয়ারবাজার

ম্যারিকোর আয় ও মুনাফা দুটোই বেড়েছে

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (এপ্রিল-ডিসেম্বর) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় আয় ও নিট মুনাফা দুটোই বেড়েছে। এর মধ্যে সর্বশেষ প্রকাশিত তৃতীয় প্রান্তিকেও (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির আয় ও নিট মুনাফা বেড়েছে। কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে ম্যারিকো বাংলাদেশের আয় হয়েছে ১ হাজার ৯২ কোটি ৩৫ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ১ হাজার ৯ কোটি ৪৯ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ৮২ কোটি ৮৫ লাখ টাকা বা ৮ দশমিক ২১ শতাংশ। আলোচ্য তিন প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৯৭ কোটি ৫১ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৮৩ কোটি ৭৬ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১৩ কোটি ৭৪ লাখ টাকা বা ৪ দশমিক ৮৪ শতাংশ। চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৪ টাকা ৪৫ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯০ টাকা ৮ পয়সা। সদ্যসমাপ্ত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৪ টাকা ৪১ পয়সায়। এর আগের বছরের একই সময় শেষে যা ছিল ৮২ টাকা ৪ পয়সায়।
এদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ৩৫৭ কোটি ৭৫ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে এ আয় ছিল ৩৩৪ কোটি ২৩ লাখ টাকা। আলোচ্য তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৯৭ কোটি ৪৪ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮৬ কোটি ১৫ লাখ টাকা। চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩০ টাকা ৯৩ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৭ টাকা ৩৫ পয়সা।

সর্বশেষ পাওয়া সংবাদ