শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
শেয়ারবাজার

রানার অটোর দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : আইপিওতে আসা প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস লিমিটেড বড় ধরনের লোকসানে পড়েছে। চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটি একক ও সমন্বিত-উভয়ভাবে লোকসান দিয়েছে। সর্বশেষ প্রকাশিত কোম্পানির আর্থিক প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে এককভাবে কোম্পানিটি শেয়ার প্রতি ১ টাকা ১৮ পয়সা লোকসান দিয়েছে। গত বছর একই সময়ে ২৮ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে দ্বিতীয় প্রান্তিক প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সব সমন্বিতভাবে শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৮ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে সমন্বিতভাবে শেয়ার প্রতি ৯৬ পয়সা আয় হয়েছিল।

এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিতভাবে ৩ টাকা ১৩ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৪৯ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬২ টাকা ৬১ পয়সা।

কোম্পানি সূত্রে জানা গেছে, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যান বিক্রি হ্রাস ও ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ার কারণে এই লোকসান হয়েছে। তবে এ থেকে উত্তরণে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে তারা। এর মধ্যে তাদের থ্রি হুইলার যান তৈরির ইউনিট তৃতীয় প্রান্তিকে উৎপাদনে যাবে বলে জানা গেছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ