বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
শেয়ারবাজার

দর বাড়ার শীর্ষে ইস্টার্ন হাউজিং

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৫১ টি প্রতিষ্ঠানের মধ্যে ৭১ টির দর বেড়েছে, ১০২ টির দর কমেছে, ১৭৮ টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৮ টাকা ৩০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৯১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। আগের কার্যদিবস সোমবার ইস্টার্ন হাউজিংয়ের সর্বশেষ দর ছিল ৮৩ টাকা ২০ পয়সা। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২ হাজার ৭৪২ বারে ১৮ লাখ ৯৮ হাজার ৪৫৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৭ কোটি ১৩ লাখ ২০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সি পার্ল বীচ রির্সোট এন্ড স্পা লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২০ টাকা ৭০ পয়সা বা ৮.১৮ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২৭৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৩ হাজার ৩৩১ বারে ৬ লাখ ৫৩ হাজার ৯৪২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৭ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ৪০ পয়সা বা ৭.২৮ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৭৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২ হাজার ৭৬২ বারে ১৩ লাখ ৭৬ হাজার ১৪৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৮৪ লাখ ৪০ হাজার টাকা।

ঢাকা ইন্সুরেন্স লিমিটেড তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা বা ৬.৩৮ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৬৫ টাকা দরে লেনদেন হয়। তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ১০১ বারে ৭ লাখ ৭১ হাজার ৩৬৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৯৪ লাখ ১০ হাজার টাকা।

আগের কার্যদিবসে ঢাকা ইন্সুরেন্স লিমিটেড তালিকার চতুর্থ স্থানে রয়েছিল । গতকাল শেয়ারটির দর বেড়েছিল ৪ টাকা ৭০ পয়সা বা ৮.২২ শতাংশ। সেদিন শেয়ারটি সর্বশেষ ৬১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়েছিল তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ৮৬৬ বারে ১২ লাখ ৮৩ হাজার ২৭২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৮৬ লাখ ১০ হাজার টাকা।

ইনট্রাকো রিফিউলিং লিমিটেড তালিকার পঞ্চম স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৬.৩৭ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৮ টাকা ৪০ দরে লেনদেন হয়। তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৩ হাজার ১৩০ বারে ৪৩ লাখ ১৬ হাজার ৮২৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৬ কোটি ৩৩ লাখ ১০ হাজার টাকা।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিক হোটেলের ৬.২০ শতাংশ, বেঙ্গল উইন্ডসরের ৫.৮৬ শতাংশ, এডিএন টেলিকমের ৫.৩৮ শতাংশ, জেনেক্স ইনফুসিস এর ৫.২৫ শতাংশ এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের ৫.১৭ শতাংশ দর বেড়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ