বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
শেয়ারবাজার

কোন কারণ ছাড়াই বাড়ছে ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ারদর

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর ও লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বেড়েছে। তবে এ বৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে ডিএসইকে জানিয়েছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের ১২ ডিসেম্বরের পর থেকেই ডিএসইতে ঊর্ধ্বমুখী রয়েছে ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ারদর। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৪৩ টাকা ৯০ পয়সা। সর্বশেষ গতকাল লেনদেন শেষে এ দর বেড়ে দাঁড়িয়েছে ৬১ টাকা ১০ পয়সায়। সে হিসাবে মাত্র সাত কার্যদিবসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৭ টাকা ২ পয়সা বা ৩৯ দশমিক ১৮ শতাংশ। সাম্প্রতিক সময়ের মধ্যে গতকাল কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির মোট ১২ লাখ ৮৩ হাজার ২৭২টি শেয়ার হাতবদল হয়েছে।

এদিকে সদ্যসমাপ্ত ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) প্রাইম ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ২ টাকা ১০ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৪৮ পয়সা। আর তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ৭০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৮ পয়সা।

২০২১ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ঢাকা ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৮৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩ টাকা ৭৮ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৩১ টাকা ৬২পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ঢাকা ইন্স্যুরেন্স।

সর্বশেষ পাওয়া সংবাদ