বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
শেয়ারবাজার

আজ বার্জার পেইন্টসের পর্ষদ সভা

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক রঙ উৎপাদক বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২২-২৩ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (এপ্রিল-সেপ্টেম্বর) বার্জার পেইন্টসের সমন্বিত নিট আয় হয়েছে ১ হাজার ২৩৪ কোটি ৪৬ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ আয় ছিল ৯৭৮ কোটি ৪৭ লাখ টাকা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত নিট আয় বেড়েছে ২৫৫ কোটি ৯৯ লাখ টাকা বা ২৬ দশমিক ১৬ শতাংশ। প্রথমার্ধে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ১৩৬ কোটি ৫০ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১১৯ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা বেড়েছে ১৭ কোটি ৫০ লাখ টাকা বা ১৪ দশমিক ৭০ শতাংশ। প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২৯ টাকা ৪৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৫ টাকা ৬৬ পয়সা।

সর্বশেষ পাওয়া সংবাদ