মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ - হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড ৩টি উপজেলা ও ১টি নতুন থানা গঠনের সিদ্ধান্ত ১ জুলাই থেকে সব সরকারি প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক নিজস্ব স্বার্থেই তিস্তা মহাপরিকল্পনা, অন্য দেশের ‘কনসার্ন’ থাকার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল টাইব্রেকার ট্র্যাজেডি - তারকা সমৃদ্ধ জার্মানিকে কাঁদিয়ে প্যারাগুয়ের রূপকথা মার্টিনেলির শেষ মুহূর্তের ম্যাজিক: - জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল তৃণমূলের স্বাস্থ্যসেবা ঢেলে সাজাচ্ছে সরকার - বাজেট দ্বিগুণ, আসছে ই-হেলথ কার্ড ও লাখো জনবল নিয়োগ কানাডার বাংলাদেশ বিজনেস চেম্বার - বিবিসিসি বিজনেস গালা নাইট কানাডা–বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করেছে 1st Quarterly Un-Audited Financial Statements (Q1) for the Quarter ended on March 31, 2026 of Phoenix Finance and Investments Ltd.
advertisement
শেয়ারবাজার

শেয়ার বেচবেন হাক্কানী পাল্পের উদ্যোক্তা পরিচালক

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের তিন উদ্যোক্তা পরিচালক মোহম্মদ গোলাম মোরশেদ, গোলাম রসুল মুক্তাদির ও মোহাম্মদ গোলাম কিবরিয়া ১ লাখ করে কোম্পানিটির মোট ৩ লাখ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্লক মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পৃথকভাবে এ শেয়ার বিক্রি করবেন উদ্যোক্তা পরিচালকরা। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

২০০১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হাক্কানী পাল্পের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৯ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ২৫ কোটি ৯০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৯০ লাখ। এর মধ্যে ৪৬ দশমিক ২৬ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া ৩ দশমিক শূন্য ৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৫০ দশমিক ৬৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ