শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
শেয়ারবাজার

আজ দর বাড়ার শীর্ষে বাংলাদেশ মনোস্পুল

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৫২টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৪টির দর বেড়েছে, ১৪৩টির দর কমেছে, ১৭৫ টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে বাংলাদেশ মনোস্পুল লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ২০ টাকা ৪০ পয়সা বা ৮.৪৪ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৬২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। আগের কার্যদিবস রোববার বাংলাদেশ মনোস্পুলের সর্বশেষ দর ছিল ২৪১ টাকা ৭০ পয়সা। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২ হাজার ৩১৯ বারে ২ লাখ ৯০ হাজার ৬৩৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৩৮ লাখ ২০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২৫ টাকা ৭০ পয়সা বা ৭.৫২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৩৬৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৪ হাজার ৯১৪ বারে ৩ লাখ ২২ হাজার ৫০৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ২৮ লাখ ৭০ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে জেমিনি সি ফুড লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২৯ টাকা বা ৭.২৫ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৪২৯ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৪ হাজার ২২৫ বারে ৪ লাখ ১৭ হাজার ৩৩৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৭ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকা।

ঢাকা ইন্সুরেন্স লিমিটেড তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৭০ পয়সা বা ৮.২২ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৬১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ৮৬৬ বারে ১২ লাখ ৮৩ হাজার ২৭২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৮৬ লাখ ১০ হাজার টাকা।

মুন্নু এগ্রোর লিমিটেড তালিকার পঞ্চম স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর বেড়েছে ৪৫ টাকা ১০ পয়সা বা ৫.৯৩ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৮০৬ টাকা দরে লেনদেন হয়। তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ১৭৪ বারে ৪৪ হাজার ৪৪০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৪৯ লাখ ৭০ হাজার টাকা।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৪.৯৯ শতাংশ, কহিনুর ক্যামিক্যালসের ৪.৬৯ শতাংশ, বিকন ফার্মার ৪.৬৪ শতাংশ, ন্যাশনাল হাউজিংয়ের ৪.২৯ শতাংশ এবং টাকাফুল ইসলামি ইন্সুরেন্স লিমিটেডের ৪.০১ শতাংশ দর বেড়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ