বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
শেয়ারবাজার

গ্রামীনফোনের বোর্ড সভার তারিখ ঘোষণা

নিজস্ব প্রদিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের গ্রামীনফোন লিমিটেডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ৩০ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সভায়, কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

এদিকে সদ্যসমাপ্ত ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) গ্রামীনফোনের ইপিএস হয়েছে ১৯ টাকা ৫৪ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ১৯ টাকা ২৩ পয়সা। আর তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ৭২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬ টাকা ৩৪ পয়সা।

২০২১ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে গ্রামীনফোন লিমিটেড। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ টাকা ২৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৭ টাকা ৫৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬ টাকা ৯৪ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৮ টাকা ৫৯ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে গ্রামীনফোন লিমিটেড। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৫ টাকা ৫৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৬ টাকা ০৪ পয়সা। আলোচ্য বছর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২৮ টাকা ৪০ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ৩১ টাকা ৩৮ পয়সা।

সর্বশেষ পাওয়া সংবাদ