বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
শেয়ারবাজার

আজিজ পাইপসের পর্ষদ সভা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আজিজ পাইপস লিমিটেডের পর্ষদ সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ জানুয়ারি, বিকাল ৩টায় ওই সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সভায় ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

আগের প্রান্তিকে কোম্পনিটি শেয়ার প্রতি করেছিল ১ টাকা ১৬ পয়সা লোকসান করেছিল।

২০২০ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আজিজ পাইপ। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে লোকসান ১৯ টাকা ৬০ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল লোকসান ১৫ টাকা ০৯ পয়সায়।

৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য কোম্পানিটির ইপিএস হয়েছে লোকাসান ৫ টাকা ৫৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল লোকসান ৮২ পয়সা। ২০১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৭ শতাংশ নগদ লভ্যাংশ দেয় আজিজ পাইপস।

সর্বশেষ পাওয়া সংবাদ