বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
শেয়ারবাজার

পেনিনসুলা চিটাগংয়ের পর্ষদ সভা আজ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২২-২৩ হিসাব বছরে দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য ২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছিল দ্য পেনিনসুলা চিটাগংয়ের পর্ষদ। এরই মধ্যে এ লভ্যাংশ অনুমোদন করেছে শেয়ারহোল্ডাররা। আলোচ্য হিসাব বছরে দ্য পেনিনসুলা চিটাগংয়ের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪১ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে ২২ পয়সা বা ৫৩ দশমিক ৬৬ শতাংশ। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৪৭ পয়সায়। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩০ টাকা ২৮ পয়সায়।

এর আগে ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪১ পয়সা, এর আগের হিসাব বছরে যা ছিল ৫ পয়সা। ৩০ জুন সমাপ্ত ২০১৯-২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল পেনিনসুলা চিটাগং। ২০১৮-১৯ হিসাব বছরের জন্য কোম্পানিটির শেয়ারহোল্ডাররা ৭ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন। ২০১৭-১৮ হিসাব বছরে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল তারা। এছাড়া ২০১৬-১৭ হিসাব বছরের জন্যও ৫ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

সর্বশেষ ঋণমান অনুসারে, দ্য পেনিনসুলা চিটাগংয়ে সার্ভিলেন্স রেটিং ‘ডাবল এ থ্রি’। ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, সদ্যসমাপ্ত বছরের ৩ নভেম্বর পর্যন্ত ব্যাংকঋণের অবস্থান ও রেটিং প্রকাশের দিন পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।

সর্বশেষ পাওয়া সংবাদ