সোমবার, ০৩ আগস্ট ২০২৬
সোমবার, ০৩ আগস্ট ২০২৬
শিরোনাম
সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন নিখোঁজের ১০ দিন পর কাস্টম সিপাহীর মরদেহের ১৫ টুকরো উদ্ধার তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী বেনজীর আহমেদকে শিগগিরই ফিরিয়ে আনার আশা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রায়পুরায় আধিপত্যের জেরে প্রতিপক্ষের গুলিতে কৃষক নিহত, আহত ৫ ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর - আয়কর রিটার্ন জমা দিলেই মিলবে কর ছাড়ের সুবিধা সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ সিটি ব্যাংকের অর্ধবার্ষিক মুনাফা বেড়েছে গ্যালাক্সি এ২৭ ৫জি নিয়ে কী প্রত্যাশা করছেন প্রযুক্তিপ্রেমীরা
advertisement
শেয়ারবাজার

কোহিনূর কেমিক্যালের ৪০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোহিনূর কেমিক্যাল কোম্পানি লিমিটেড ২০২১-২০২২ অর্থবছরের জন্য সাধারণ বিনিয়োগকারীদের ৪০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে।

আজ (২৫ ডিসেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মে কোহিনূর কেমিক্যালের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিমের সভাপতিত্বে কোম্পানির ৩৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন দেওয়া হয়।

সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম, পরিচালক মো. এবাদুল করিম, স্বতন্ত্র পরিচালক লে. কর্নেল কামাল আহমেদ (অবসরপ্রাপ্ত), প্রফেসর ড. আনোয়ার হোসেন, কোম্পানির সচিব মোহা. শামীম কবীর এবং সিএফও আবু বক্কর সিদ্দিক।

সভায় ২০২১-২০২২ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও কোম্পানির সার্বিক কার্যক্রমের ওপর আলোচনা করা হয় এবং আলোচ্য সূচিসমূহ বিনিয়োগকারীদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। আলোচ্য অর্থবছরের জন্য ২০ শতাংশ হারে নগদ লভ্যাংশ এবং ২০ শতাংশ হারে বোনাস শেয়ার প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়।

এর আগে  লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ৫ বছরের কোম্পানিটি বিনিয়োগকারীদের ২০১৭ সালে ১৫ শতাংশ নগদ ১৫ শতাংশ বোনাস, ২০১৮ সালে ১০ শতাংশ নগদ ২০ শতাংশ বোনাস, ২০১৯ সালে ২০ শতাংশ নগদ ২০ শতাংশ বোনাস, ২০২০ সালে ৩৫ শতাংশ নগদ ১০ শতাংশ বোনাস এবং ২০২১ সালে ৩৫ শতাংশ নগদ ১৫ শতাংশ বোনাস  শেয়ার লভ্যাংশ প্রদান করেছে।

আরো পড়ুন…..

দুই কোম্পানির লেনদেন চালু কাল

সর্বশেষ পাওয়া সংবাদ