রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন জহির হোসেন স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর
advertisement
শেয়ারবাজার

মুন্নু সিরামিকের পরিচালকের শেয়ার বিক্রি সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক: পূর্ব ঘোষণা অনুসারে ২ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের করপোরেট পরিচালক মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করেছে এ করপোরেট পরিচালক। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

১৯৮৩ সালে শেয়ারবাজারে আসা মুন্নু সিরামিকের বর্তমানে পরিশোধিত মূলধন ৩৭ কোটি ৭২ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২৭৫ কোটি ৪১ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৭৭ লাখ ২৪ হাজার ৩১৭। এর মধ্যে ৪৪ দশমিক শূন্য ৬ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১২ দশমিক ৪৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ১৪ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৪৩ দশমিক ৩১ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ